আদালতে উপস্থিত কোনো আসামীর পক্ষে আইনজীবী নিযুক্ত না থাকলে সেক্ষেত্রে লিগ্যাল এইডের আইনজীবী নিয়োগের নির্দেশ প্রদান করা হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আদালতে উপস্থিত আসামীদের আইনগত সহায়তা নিশ্চিত করা আবশ্যক। আদালতে উপস্থিত আসামীদের কেউ যেন আইনগত সহায়তা বঞ্চিত না থাকেন সেকারণে আসামীর পক্ষে আইনজীবী নিযুক্ত না থাকলে সেক্ষেত্রে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার জন্য প্রধান বিচারপতি নির্দেশনা প্রদান করেছেন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, ‘আদালতে উপস্থিত কোনো আসামীর পক্ষে নিযুক্ত আইনজীবীগণ যেন নির্বিঘ্নে ও বাধাহীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সে বিষয়ে সকলকে সহযোগীতা করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’









