চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে সারলেন এমি জ্যাকসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 25, আগস্ট 2024
in বিনোদন
A A
এমি জ্যাকসন ও তার স্বামী বিমানে বসে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমের পর এবার বিয়ের পর্ব সেরে ফেললেন ব্রিটিশ বংশদ্ভূত বলিউড ও দক্ষিণী অভিনেত্রী এমি জ্যাকসন। সম্প্রতি ইতালিতে দীর্ঘদিনের প্রেমিক হলিউড অভিনেতা এড ওয়েস্টউইককে বিয়ে করেন তিনি। পরে বিয়ের অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

গেল বৃহস্পতিবার প্রাইভেট জেটে এড, ছেলে ও পরিবারের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে এমি লিখেছিলেন, ‘চলো, ইতালিতে বিয়েটা সেরে ফেলি প্রিয়।’ অবশেষে শুক্রবার (২৩ আগস্ট) ইতালির আমালফি কোস্টে ক্যাথলিক রীতি মেনে বিয়েটা সারলেন দুজনে। সেই বিয়ের ছবি ইতিমধ্যেই সামনে এসেছে।

বিয়েতে সাদা গাউনে সেজেছিলেন এমি। মাথায় ছিল সাদা রঙের ব্যান্ড। বিয়ের পর বরকে আগলে চুমু খেতে দেখা গেল ‘সিং ইজ ব্লিং’ অভিনেত্রীকে।

বিয়ের অংশ হয় এমির পাঁচ বছরের ছেলে আন্দ্রেয়াসও। এমি ও তার সাবেক প্রেমিক জর্জ পানায়িওটোর ছেলে আন্দ্রেয়াস। ২০১৯ সালে মা হয়েছিলেন এমি, ২০২১ সালে সেই সম্পর্কে ইতি টানেন দুজনে। এর আগে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ছেলের ইচ্ছাতেই বিয়ে করতে যাচ্ছেন তিনি।

এমি জানিয়েছেন, ছেলে আন্দ্রেয়াস এডকে দুই বছর বয়স থেকে চেনে। সে চেয়েছিল মায়ের সঙ্গে এডের বিয়েটা হোক। বাগদানের পর নায়িকা বলেন, ‘সে (আন্দ্রেয়াস) খুব খুশি ছিল। খুব মজার ব্যাপার, কারণ কয়েক মাস আগে আমার আঙুলে একটা আংটি ছিল, সেটা দেখে ছেলে বলল, “মা, তুমি বিয়ে করোনি?”

২০২২ সাল থেকে এমির সঙ্গে সম্পর্কের শুরু ‘গসিপ গার্ল’ সিরিজের অভিনেতা এড ওয়েস্টউইকের। চলতি বছরের জানুয়ারি মাসে সুইজারল্যান্ডে বাগদান পর্ব সেরেছিলেন তাঁরা। বছর ঘোরার আগেই বিয়েটা সারলেন।

Tags: বিয়ে
Previous Post

মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের সুষ্ঠু তদন্ত দাবি

Next Post

ম্যাচসেরার অর্থ বন্যার্তদের জন্য দিলেন মুশফিক

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মুশফিক মাঠে, ট্রাভেল ব্যাগ নিয়ে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচসেরার অর্থ বন্যার্তদের জন্য দিলেন মুশফিক

চীন ও বাংলাদেশের প্রতিনিধির মধ্যে সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সোলার প্যানেল কারখানা স্থাপনে চীনকে প্রধান উপদেষ্টার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT