চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফ-জাকেরের সেঞ্চুরিতে তিন শতাধিক রান বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:21 অপরাহ্ন 22, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাইফ-জাকের সেঞ্চুরি উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামাবাদে বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান ‘এ’র মধ্যকার চারদিনের টেস্টের দ্বিতীয়টির প্রথম দুদিনই ভেস্তে গেছে বৃষ্টিতে। তৃতীয় দিনে মাঠে গড়ায় লড়াই। আগে ব্যাটে নামা বাংলাদেশ শুরুতে চাপে পড়ে। পরে হাল ধরেন সাইফ হাসান ও জাকের আলি অনিক। দুজনের সেঞ্চুরিতে তিন শতাধিক রান তুলেছে বাংলাদেশ।

টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। ৯৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে এনামুল হক বিজয়ের দল।

আগে ব্যাটে নেমে ৭৭ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ফিরে যান নাঈম শেখ, বিজয়, তাওহীদ হৃদয় ও শাহাদাত হোসেন দীপু। পঞ্চম উইকেটে হাল ধরেন সাইফ হাসান ও জাকের আলি।

১৩১ রানের জুটি গড়েন দুজনে। সেঞ্চুরি করে সাইফ ফিরে গেলে জুটি ভাঙে। ১৩টি চার ও ৪টি ছক্কায় ১৬৫ বলে ১১১ রান করেন সাইফ। পরে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে তিনশো রান পার করেন জাকের। সেঞ্চুরিও পূর্ণ করে নেন। দলীয় ৩৩৯ রানে অঙ্কন ফিরে যান। তানজিম সাকিবকে নিয়ে দিন শেষ করেন জাকের। ১৪টি চার ও ৪টি ছক্কায় ১৩৬ রান করে অপরাজিত রয়েছেন তিনি।

পাকিস্তানের হয়ে মেহরান মুমতাজ ও গোলাম মুদাস্সের দুটি করে উইকেট নেন।

Tags: জাকেরপাকিস্তান এবাংলাদেশ এবিজয়লিড স্পোর্টসসাইফ
Previous Post

এবার দুই অতিরিক্ত আইজিপি ও এক ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

Next Post

৬ জেলায় বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন

Next Post
বন্যার্তদের উদ্ধারে সেনা সদস্যরা পানিতে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ জেলায় বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন

তথ্য উপদেষ্টার সাক্ষাৎকারে নারী বক্তা, পেছনে বইয়ের আলমারি. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান এফ রহমানসহ বেশকিছু মন্ত্রী-এমপির সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT