চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইডেনে হামলার পরিকল্পনার অভিযোগে জার্মানিতে মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 22, আগস্ট 2024
in আন্তর্জাতিক
A A
নদীর পাড়ে মাছ ধরছেন একজন ব্যক্তি, শহরের ভবনগুলো পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইডেনের সংসদ এলাকায় হামলার পরিকল্পনার অভিযোগে ইসলামিক স্টেট বা আইএস এর দুই সমর্থকের বিরুদ্ধে জার্মানিতে মামলা দায়ের করা হয়েছে। গত মার্চে জার্মানির গেরা শহরে তাদের আটক করা হয়।

সংবাদমাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, গত বছর সুইডেনসহ স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে কোরাআন পোড়ানোর প্রতিক্রিয়ায় এই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছেন জার্মানির প্রসিকিউটররা। আটক দুইজনের মধ্যে একজন আইএস এর সদস্য এবং অন্যজন আইএস সমর্থক বলে জানিয়েছেন তারা। দুইজনই আফগানিস্তানের নাগরিক।

আফগানিস্তান ও পাকিস্তানে সক্রিয় আইএস-এর একটি শাখাকে তারা অর্থ সহায়তা পাঠিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এই শাখাটি ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স নামে পরিচিত। শাখাটিকে আইএসকেপি বা আইসিস-কে নামেও ডাকা হয়।

জার্মান প্রসিকিউটরদের অভিযোগ, ২০২৩ সালের গ্রীষ্মে আইসিস-কে মূল সন্দেহভাজন ব্যক্তিকে ইউরোপে হামলার নির্দেশ দিয়েছিল। এরপর ঐ দুই ব্যক্তি সুইডেনের সংসদের আশেপাশে পুলিশ ও অন্য মানুষদের হত্যার পরিকল্পনা করেছিল।

জার্মানির তদন্তকারীদের অভিযোগ, হামলা চালাতে সন্দেহভাজন ঐ দুই ব্যক্তি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আইসিস-কের সদস্যরা এই বিষয়ে তাদের সহায়তা করেছিলেন। তারা হামলার স্থান ঠিক করতে অনলাইনে গবেষণা চালিয়েছেন এবং বেশ কয়েকবার অস্ত্র কেনার চেষ্টাও করেছিলেন। জার্মানির ইয়েনা শহরের একটি আদালত মামলার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

২০২৩ সালে সুইডেনে বাস করা একজন ইরাকি খ্রিস্টান ব্যক্তিসহ ইসলামবিরোধী বিক্ষোভকারীরা কোরাআন পুড়িয়েছিলেন। সে কারণে মুসলিম বিশ্বের কয়েকটি দেশের বিদেশি দূতাবাসগুলোর সামনে বিক্ষোভ হয়েছিল। চলতি মাসের শুরুতে কোরাআন পোড়ানোর মাধ্যমে ঘৃণা উসকে দেওয়ার দায়ে সুইডেন প্রথমবারের মতো সুইডিশ-ড্যানিশ এক ব্যক্তিকে অভিযুক্ত করে।

সূত্র: ডয়চে ভেলে

Tags: জার্মানিমামলাসুইডেন
Previous Post

ড. ইউনূসের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

Next Post

মোহাম্মদ মাইনুল কবির জেদ্দার নতুন কনসাল জেনারেল

Next Post
জেদ্দার নতুন কনসাল জেনারেলের ছবি, পেশাদার ও আনুষ্ঠানিক. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ মাইনুল কবির জেদ্দার নতুন কনসাল জেনারেল

ড. ইউনূসের ছবি, বাংলাদেশ পতাকা ও পোর্ট্রেট. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চতার কারণে পানি অটোমেটিক বের হয়েছে: ড. ইউনূসকে প্রণয় ভার্মা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT