চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঙ্কিপক্স নতুন কোভিড নয়: ডব্লিউএইচও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 22, আগস্ট 2024
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
বিভিন্ন রঙের হাতের ছোঁয়া, শিশুদের জন্য সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্য আফ্রিকাতে ব্যাপকভাবে ছড়াচ্ছে মাঙ্কিপক্স বা এমপক্স। তারপরই গত সপ্তাহে এমপক্স নিয়ে বিশ্বজুড়ে গণস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে সংস্থাটি এবার জানিয়েছে, এমপক্স নিয়ে জরুরি অবস্থা জারি করা হলেও তা নিয়ন্ত্রণের উপায় জানা আছে। এমপক্স নতুন কোভিড নয়।

ডয়েচ ভেলে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক ডিরেক্টর হ্যানস ক্লুগে জানিয়েছেন, আমরা এমপক্স সম্পর্কে অনেক কিছু জানি। আমরা জানি, আমরা একসঙ্গে মিলে এমপক্স নিয়ন্ত্রণ করতে পারব।

তিনি বলেছেন, আমরা কি এমপক্সকে প্রথমে নিয়ন্ত্রণ ও পরে বিশ্ব থেকে নির্মূল করার ব্যবস্থাগুলো গ্রহণ করবো নাকি আবার অবহেলা করব ও আতঙ্কিত হব? আমরা এখন ও আগামী বছরগুলোতে কী প্রতিক্রিয়া দেখাব, তার ওপর ইউরোপ এবং গোটা বিশ্বের পরিস্থিতি নির্ভর করবে।

মধ্য ও পশ্চিম আফ্রিকায় এমপক্স ব্যাপক আকার ধারণ করেছে। আমদানি করা পশু থেকে এবং আক্রান্ত এলাকায় যাতায়াতের মাধ্যমে তা ছড়াচ্ছে। ২০২২ সালে এমপক্স বিশ্বের ৭৪টি দেশে ছড়িয়েছিল। এই বছর কঙ্গো ও তার প্রতিবেশী দেশগুলোতে এমপক্স ভয়ংকরভাবে ছড়িয়েছে এবং এর ফলে মানুষ মারা যাচ্ছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করেছে। দুই বছরের মধ্যে দ্বিতীয়বার এই জরুরি অবস্থা জারি করলো সংস্থাটি।

সূত্র: ডয়েচেভেলে (ডিডব্লিউ) 

Tags: এমপক্সকোভিডডব্লিউএইচওবিশ্ব স্বাস্থ্য সংস্থা
Previous Post

পাচার হওয়া টাকা ফেরতে সুইজারল্যান্ড রাষ্ট্রদূত যা বলেছে বিএনপিকে

Next Post

ড. ইউনূসের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

Next Post
ড. ইউনূসের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

নদীর পাড়ে মাছ ধরছেন একজন ব্যক্তি, শহরের ভবনগুলো পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইডেনে হামলার পরিকল্পনার অভিযোগে জার্মানিতে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT