চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্লাভস তুলে রাখলেন জার্মানির বিশ্বকাপজয়ী নয়্যার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:19 অপরাহ্ন 21, আগস্ট 2024
in ফুটবল, স্পোর্টস
A A
জার্মানির বিশ্বকাপজয়ী নয়্যার গ্লাভস তুলে ধরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার আন্তর্জাতিক ফুটবল থেকে গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ইউরো ২০২৪-এর পর অবসর নেয়া চতুর্থ জার্মান তারকা তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৮ বর্ষী তারকা অবসরের কথা জানান।

ইনস্টাগ্রামে নয়্যার বলেছেন, ‘যারা আমাকে চেনে-জানে, তারা জানে যে সিদ্ধান্তটা নেয়া কতটা কঠিন আমার জন্য। আমি শারীরিকভাবে বেশ সুস্থ আছি এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোয় হতে চলা ২০২৬ বিশ্বকাপ আমাকে বেশ আবেদন নিয়ে ডাকছে।’

‘আমি পুরোপুরি নিশ্চিত যে, আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় বলে দেয়ার এটি সঠিক সময় এবং ভবিষ্যতের জন্য এফসি বায়ার্ন মিউনিখের প্রতি পুরোপুরি মনোযোগ দেয়ারও সঠিক সময়। পুরো সময়টা ভালো ছিল এবং তার জন্য আমি গর্বিত।’

২০১৪ সালে বিশ্বকাপ জেতা এবং এবছর ঘরের মাঠে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের সময় বিশেষ পরিবেশ দেখে আমি অত্যন্ত কৃতজ্ঞ। ২০২৩ সাল পর্যন্ত জার্মান জাতীয় দলের অধিনায়ক থাকা আমার জন্য সম্মানের বিষয়। আমি জার্মান জাতীয় দলের জার্সি পরতে পছন্দ করতাম।’

২০১২ সালের জুনে জার্মানির হয়ে অভিষেক নয়্যারের। ১২৪ ম্যাচ খেলেছেন। ২০১৪ বিশ্বকাপের পাশাপাশি ক্লাবের হয়ে দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি চ্যাম্পিয়ন্স লিগ, অনেকবার লিগ শিরোপা জিতেছেন। দুবার বর্ষসেরা খেলোয়াড়ের পাশাপাশি লিগে তিন মৌসুমে বর্ষসেরা গোলকিপার হয়েছেন তিনি।

Tags: ইউরো-২০২৪জার্মানিনয়্যারবায়ার্নমেক্সিকোলিড স্পোর্টস
Previous Post

লাখ লাখ টাকার বিনিময়ে ভারতে আশ্রয় নিচ্ছেন আ.লীগের প্রভাবশালীরা

Next Post

রিয়ালের রোনালদো নন, বেনিতেজের চোখে সেরা অন্যকেউ

Next Post
ক্রিকেট কোচ ও ফুটবল তারকা ক্রিস গেইল ও ক্রিস্তিয়ানো রোনালদো. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের রোনালদো নন, বেনিতেজের চোখে সেরা অন্যকেউ

এবি পার্টির প্রতীক ঈগল চিহ্নের লোগো, বাংলাদেশে রাজনৈতিক দল. Channel i News - চ্যানেল আই নিউজ

নিবন্ধন পেল ‘এবি পার্টি’, প্রতীক ঈগল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT