চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে সাবেক জেল সুপার, পৌর মেয়রসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের ৫ মামলা

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
10:13 অপরাহ্ন 21, আগস্ট 2024
in জনপদ, দিনাজপুর
A A
দুদক লোগো সহ দুর্নীতির বিরুদ্ধে অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের সাবেক জেল সুপার মো. সাঈদ হোসেন ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন, দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব দুলাল, বিরামপুর পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী সরকারসহ ৮ জনের বিরুদ্ধে একই দিনে ৫টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২১ আগস্ট) দিনাজপুর কোতোয়ালি থানায় এসব মামলা করেন ‘দুদক’ প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আহসানুল কবীর পলাশ এবং দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান।

দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, দিনাজপুরের সাবেক জেল সুপার মো. সাঈদ হোসেন ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে ৪ কোটি ৪০ লাখ ৩৮ হাজার ৭৫৩ টাকা ঘুষ দুর্নীতিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়।

অপর মামলায় দিনাজপুর সদর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত এবং বর্তমান প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলালের বিরুদ্ধে ১৩ লাখ ৪০ হাজার ৩০৫ টাকা অজ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া বিরামপুর পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী সরকারের বিরুদ্ধে হাট-বাজার থেকে খাস (চাঁদা) আদায়ের নামে ৪ কোটি ১৩ লাখ ১০ হাজার ৫৮০ টাকা আত্মসাৎ এবং টেন্ডারের অনিয়মের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় সাবেক মেয়র মো. লিয়াকত আলী সরকার ছাড়াও আসামি করা হয়েছে এস এম সফিকুল আলম ওরফে ডাবলু, পৌরসভার নকশাকার এস এম রবিউল ইসলাম ও মো. জুয়েল মিয়াকে।

মামলা সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলালের মোট আয় ৫ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার ৪৫৮ টাকা। যার মধ্যে ৯৩ লাখ ৪০ হাজার ৩০৬ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত। বিরামপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি লিয়াকত আলী সরকার টুটুল নিয়ম বহির্ভূতভাবে সরকারি অনুমোদন ছাড়াই ত্রুটিপূর্ণ নকশা বাতিল হওয়ার পরও মার্কেট নির্মাণ এবং বিভিন্ন বাজারের খাস কালেকশন করে ৪ কোটি ১৩ লাখ ১০ হাজার ৫৮০ টাকা আয় করেন; যা ঠিকাদার এস এম শফিকুল আলম ডাবলু, বিরামপুর পৌরসভার নকশাকার এস এম রবিউল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) জুয়েল মিয়াসহ পরস্পর জোগসাজশে আত্মসাৎ করেন।

দিনাজপুর জেলা কারাগারের অবসরপ্রাপ্ত জেল সুপার সাঈদ হোসেনের তার চাকরিকালীন সময়ে মোট এক কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৮৫১ টাকা অর্জিত সম্পদ পাওয়া যায়। এরমধ্যে ৮৭ লাখ ৪৭ হাজার ৩০২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত। তার স্ত্রী সাবিনা ইয়াসমিন জ্ঞাত আয়ের চেয়ে ২ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৬৭৯ টাকা অবৈধভাবে অর্জন করে ভোগ-দখলে রেখে তথ্য গোপন করেন। এসব কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়াও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া মজিদপুর গ্রামের ভাটা ব্যবসায়ী ও আর এম আয়রন ইন্ডাস্ট্রিজের লিমিটেডের মালিক রাহেনুল ইসলামের বিরূদ্ধে ৪৪ লাখ ৪৫ হাজার ৬৩৯ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগে মামলা করেছে দুদক।

Tags: দিনাজপুরদুদকের মামলা
Previous Post

সাজেকে আটকা ২ শতাধিক পর্যটক

Next Post

শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো শান্তিপূর্ণ পরিবেশ আসেনি

Next Post
আহম্মদ হোসেন ও এম সোহায়েল রিমান্ডে, সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো শান্তিপূর্ণ পরিবেশ আসেনি

শামীম ওসমান, অয়ন ওসমান ও আজমেরী ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা. Channel i News - চ্যানেল আই নিউজ

শামীম ওসমান, অয়ন ওসমান ও আজমেরী ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT