চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার রাজু ভাস্কর্যের কনসার্ট স্থগিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:59 অপরাহ্ন 21, আগস্ট 2024
in বিনোদন
A A
বড় জনসমাগমের মধ্যে রাজু ভাস্কর্যের কনসার্টের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতার সফল আন্দোলনে বেশ বড় ভূমিকা রেখেছেন র‌্যাপাররা। এমনকি ‘আওয়াজ উডা’ গানের জন্য গ্রেপ্তারও হয়েছিলেন র‌্যাপার হান্নান। সময়ের আলোচিত এই র‌্যাপারদের নিয়ে বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র রাজু ভাস্কর্যে কনসার্টের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক।

তবে আয়োজনের আগের দিন জানা গেল, বৃহস্পতিবারের কনসার্ট স্থগিত করা হয়েছে। দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বুধবার (২১ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

হাসনাত জানান, দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাজু ভাস্কর্যে আগামীকালের কনসার্ট স্থগিত করা হলো। এখন বন্যার্তদের পাশে দাঁড়াবার সময়, সকলেই এগিয়ে আসুন।

মঙ্গলবার রাতেই এই কনসার্টের ঘোষণা দিয়েছিলেন হাসনাত। তখন জানিয়েছিলেন,“বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাপারদের নিয়ে টিএসসি রাজু ভাস্কর্যে কনসার্ট। র‍্যাপাররা এবার ছাত্র-নাগরিক অভ্যুত্থানের ভাষা নির্মাণে বিপুল ভূমিকা রেখেছে। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের যে প্রতিরোধের স্পিরিট, তা ব্যক্ত হয়েছে তাদের কণ্ঠে।”

ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা থেকে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর প্লাবিত হয়েছে। আশপাশের অন্তত ১০টি গ্রামে পানি প্রবেশ করেছে বলে জানা গেছে। বন্যার কবলে পড়েছে রাঙামাটি ও খাগড়াছড়ি। বন্যার শঙ্কা দেখা দিয়েছে কুমিল্লাতেও।

Tags: কনসার্টগানবন্যার‌্যাপ সংর‍্যাপারর‌্যাপার হান্নানলিড বিনোদনসিনেমা
Previous Post

পলিপ অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যু

Next Post

দেশের সকল ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা

Next Post
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সকল ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে চাপে রেখে প্রথমদিন শেষ করল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT