চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমকে চান বিসিবি সভাপতি, টেস্টের পর জানা যাবে সাকিবের ভবিষ্যৎ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 21, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা ব্যাটিং অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকীয় ঘটনার জেরে গতবছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেননি তামিম ইকবাল। অথচ আসর শুরুর আগ পর্যন্ত বাঁহাতি ওপেনারই ছিলেন অধিনায়ক। পরে আর ক্রিকেটে ফেরা হয়নি তার। অনেকটা আড়ালে রেখেছিলেন নিজেকে। চলতি সপ্তাহে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা যখন বিসিবিতে পা রেখেছেন, সঙ্গে ছিলেন তামিম। এরপর থেকেই আলোচনা, তামিম ক্রিকেটে ফিরবেন নাকি বোর্ড পরিচালনায়?

বুধবার বিসিবি সভাপতির দায়িত্ব নেয়া ফারুক আহমেদ মনে করেন, দুই দিকেই তামিমের যোগ্যতা রয়েছে। খেলোয়াড় হিসেবে আরও দুই বছর ওয়ানডে দলে খেলার সম্ভাবনা দেখেন তিনি। আর খেলা একেবারে ছেড়ে দিতে চাইলে বিসিবিতে কাজ করার উপযুক্তও মনে করেন ফারুক।

‘এক্ষেত্রেও কিন্তু খেলোয়াড়ের চিন্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তামিম কী চিন্তা করছে, প্রথমে তার সঙ্গে কথা বলা দরকার। এদিক-সেদিক না ঘুরিয়ে। তামিম খুব সেন্সেবল ছেলে। আমার মনে হয় ওয়ান অব দ্য বেস্ট উই হ্যাভ এভার প্রডিউসড ইন বাংলাদেশ।’

‘আপনি যদি আমাকে বলেন, আমি দেখতে চাই তামিম আরও দুই-তিন বছর খেলবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যায় আসে না। ওর ফিটনেস হবে, টিমে আসতে হলে কী করতে হবে, যে বিভাগগুলো আছে। সভাপতি হিসেবে অফ দ্য রেকর্ড যদি জিজ্ঞেস করেন, আমি কিন্তু দেখতে চাই আরও দুই বছর ক্রিকেট খেলুক। আমি চাই আর কী।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক আরও বললেন, ‘কোন ফরম্যাটে খেলবে, আমার মনে হয় ৫০ ওভার বেস্ট। লঙ্গার ভার্সন সবচেয়ে ভালো হতো অভিজ্ঞতাসহ। কিন্তু এটার যে কষ্ট, হয়তো ওর শরীর সে ধকল নিতে পারবে না। আমি জানি না। এটা তামিমই বলতে পারবে।’

‘খুব ভালো হয় যদি ও খেলতে পারে। আর যদি খেলতে না পারে, বোর্ডে আসে, তাহলে আমি খুব খুশি হবো। কারণ দেখেন, তামিম আমার অন্তত বিশ বছরের ছোট হবে, যদি বেশি না হয়। কাছাকাছি হয়তো। সে সাবেক অধিনায়ক, তার মানে তার লিডারশিপ কোয়ালিটি আছে।’

‘এসব ছেলে যত আসবে, তাদের যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু অনেক আইডিয়া আসবে। অনেক ভালো কিছু করতে পারবে। দেখি ওর সঙ্গে কথা বলে ব্যক্তিগতভাবে, ওর পরিকল্পনা কী। এভাবে আমরা এগিয়ে যেতে পারি।’ যোগ করেন ফারুক।

বিগত সরকারের সকল মন্ত্রী-সংসদ সদস্যদের উপরই জনরোষ তৈরি হয়েছে। যার বাইরে নন সাকিব আল হাসানও। শেখ হাসিনা সরকারের পতনের আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে দীর্ঘসময়ের জন্য দেশের বাইরে যান সাকিব। যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তান সফরে থাকা বাংলাদেশ দলে যোগ দেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানালেন, টেস্ট সিরিজের পরই সাকিবকে নিয়ে পলিসিগত সিদ্ধান্ত হবে।

বিদেশ বিভূঁইয়ে থেকে খেলা চালিয়ে যেতে পারবেন কিনা সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। প্রশ্ন আছে নিরাপত্তা নিয়েও। সাকিব অবশ্য এবছর বাংলাদেশ দলের সব টেস্ট খেলবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচককে। টেস্ট সিরিজের পরই ভবিষ্যৎ নির্ধারণ হবে সাকিবের।

Tags: তামিম ইকবালফারুকলিড স্পোর্টস
Previous Post

সেনাবাহিনী বেসামরিক পোশাকে অভিযান পরিচালনা করে না: আইএসপিআর

Next Post

আহমদ হোসেন ও এম সোহায়েল ৪ দিনের রিমান্ডে

Next Post
আহমদ হোসেন ও এম সোহায়েল ৪ দিনের রিমান্ডে, বাংলাদেশি পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

আহমদ হোসেন ও এম সোহায়েল ৪ দিনের রিমান্ডে

বশেমুরবিপ্রবি উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বশেমুরবিপ্রবি উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT