চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপর্যয়ের পর প্রতিরোধ শাকিল-সাইমের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 21, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্টের প্রথমটিতে পাকিস্তানে দারুণ বোলিং শুরু করেছিল বাংলাদেশ। শান মাসুদ, বাবর আজমদের দ্রুত সাজঘরে ফেরান শরিফুল ইসলাম-হাসান মাহমুদ। দুই পেসারের দুর্দান্ত শুরুর পর ঘুরে দাঁড়াচ্ছে দলটি, দুই বাঁহাতি ব্যাটার সাইম আইয়ুব ও সৌদ শাকিল নেতৃত্ব দিচ্ছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে পাকিস্তান। আইয়ুব ৬৮ বলে ৪২ রানে এবং শাকিল ৩২ বলে ২৮ রানে অপরাজিত আছেন।

ওপেনিংয়ে নামা বাঁহাতি সাইম আইয়ুব একপ্রান্ত আগলে রাখেন। তার ইনিংসে ৩টি চার এবং এক ছক্কার মার রয়েছে। দারুণ ছন্দে ব্যাট চালাচ্ছেন শাকিলও।

রাওয়ালপিন্ডিতে বুধবার বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় সকাল-দুপুর পেরিয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা পর বাংলাদেশ সময় বিকেল ৩টায় টস হয়। টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। প্রথম ৩ ওভারে ৩ রানের পর চতুর্থ ওভারে ভাঙে ওপেনিং জুটি। হাসানের করা বলটি ওভারপিচ হয়ে অফস্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। শফিক ব্যাট চালালে গালি অঞ্চলে থাকা জাকির হাসান শূন্যে লাফিয়ে দুর্দান্ত এক ক্যাচ নেন। ১৪ বলে ২ রান করে মাঠ ছাড়েন স্বাগতিক ওপেনার।

দলীয় ১৪ রানে পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ফেরান আরেক পেসার শরিফুল ইসলাম। উইকেটের পেছনে থাকা লিটন দাস নেন দুর্দান্ত আরেক ক্যাচ। ১১ বলে ৬ রান করে সাজঘরের পথ ধরেন শান। শরিফুলের পরের ওভারে লিটনের গ্লাভসে ক্যাচ দেন বাবর আজম। তিনি ফেরেন শূন্য রানে।

প্রথম টেস্টের প্রথমদিনে ৪৮ ওভার খেলা হবে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে হবে চা বিরতি। শেষ সেশনের শুরু হবে বিকেল ৫.৪০ মিনিটে। খেলা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। নির্ধারিত ওভার শেষ করার জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বাড়ানো যাবে।

Tags: আইসিসিজাকিরপাকিস্তানবাবরবাংলাদেশলিড স্পোর্টসশরিফুলশানহাসান
Previous Post

ভুটানে যেয়ে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ

Next Post

হাথুরুসিংহের বিদায় চান ফারুক

Next Post

হাথুরুসিংহের বিদায় চান ফারুক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পদত্যাগ করলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT