চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে ধর্ষণের হুমকি পেয়ে যা বললেন মিমি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:28 অপরাহ্ন 21, আগস্ট 2024
in বিনোদন
A A
মিমি চক্রবর্তীের ছবি, সোশ্যাল মিডিয়ায় পোস্টের স্ক্রিনশট সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেলে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল ভারত। এ ঘটনার প্রতিবাদে সব শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সরব বলিউড-টালিউডের তারকারাও।

এমন ন্যাক্কারজনক ঘটনায় প্রতিবাদ জানান টলি অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীও। কিন্তু প্রতিবাদ জানিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের হুমকি পেয়েছেন তিনি।

জানা গেছে, আরজি কর-কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে ১০ লাখ টাকার ক্ষতিপূরণের কথা বলেছিলেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু তা অস্বীকার করে নিহত তরুণীর পরিবার।

সেই প্রসঙ্গ তুলে ধরে মিমিকেই ধর্ষণের হুমকি দেন এক নেটিজেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নেটিজেন লেখেন, এমন ঘটনা যদি মিমির সঙ্গে ঘটত তাহলে মিমির পরিবারকেও ১০ লাখ টাকা দেওয়া হতো নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে দেব।

পোস্টটি নজর এড়ায়নি মিমির। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সেটি শেয়ার করেন। পাশাপাশি কলকাতা পুলিশকে ট্যাগ করে ক্যাপশনে মিমি লেখেন, আমরা কী এই কারণেই লড়ছি? আমরা একজন মহিলার জন্য বিচার চাচ্ছি তাই না?

অভিনেত্রী আরও লেখেন, ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছে এরা। তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন, মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন ধরনের শিক্ষা।

প্রসঙ্গত, বরাবরই স্পষ্টবাদী স্বভাবের মানুষ মিমি। নানা বিষয়ে নিজের মতামত দৃঢ়ভাবে প্রকাশ করতে দেখা যায় তাকে।- আনন্দবাজার

Tags: টলি অভিনেত্রীমিমি চক্রবর্তী
Previous Post

দেশের সব রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারকে বদলি

Next Post

মধ্যাহ্নবিরতির আগে টসই হল না

Next Post
ক্রিকেট মাঠে স্টেডিয়াম ও দর্শক বসার স্থান দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যাহ্নবিরতির আগে টসই হল না

বারাক ওবামা ও কমলা হ্যারিস নির্বাচনী সমাবেশে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কমলা হ্যারিসই প্রেসিডেন্ট হবেন: বারাক ওবামা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT