চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে চিকিৎসক ধর্ষণ-হত্যা: সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ভরসা পাচ্ছে পরিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 অপরাহ্ন 21, আগস্ট 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে বিভিন্ন প্রতিবাদী পোস্টার ও ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার শিকার নারী চিকিৎসকের মা বলেছেন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ তাদের মনের জোর বাড়িয়েছে। মঙ্গলবার (২১ আগস্ট) এ কথা বলেছেন আর জি কর হাসপাতালে ঘটনার শিকার হওয়া নারীর মা।

তিনি বলেন, ‘মেয়ের মৃতদেহ দাহ করার তিন ঘণ্টা পরে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) হয়। এই দেরি নিয়ে প্রশ্ন উঠেছে দেশের সর্বোচ্চ আদালতে।’

এর সঙ্গে আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ না করার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, তাকেও স্বাগত জানিয়েছেন তিনি। সর্বোচ্চ আদালত সিবিআইকে বৃহস্পতিবারের মধ্যে ‘স্ট্যাটাস রিপোর্ট’ জমা দিতে বলেছে। তবে তা নিয়ে মা মন্তব্য করতে চাননি।

পাশাপাশি তিনি বলেন, ‘সমস্ত রাজ্যবাসী তথা দেশবাসীর কাছে আমার বিনীত অনুরোধ, আমরা যতক্ষণ বিচার না পাই, সবাই সত্যটা জানার ও বিচারের দাবিটা যেন জানিয়ে যান।’

এ দিনই নির্যাতিতার বাবা-মাকে ফোন করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সে কথা জানিয়ে নির্যাতিতার বাবা বলেন, ‘রাজ্যপাল বলেছেন, আপনি হিম্মত রাখুন। আমাদের যত দূর যাওয়ার, যাব। আপনি ন্যায় বিচার পাবেন।’

তিনি আরও বলেন, ‘সিবিআইকেও আমরা সেই সময়ের অধ্যক্ষ, অ্যাসিস্ট্যান্ট সুপার ও এমএসভিপিসহ বিভাগের সবার নামে বলেছি। প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। প্রমাণ লোপাট করাও সংবিধানে শাস্তিযোগ্য অপরাধ। মেয়ের মৃত্যুর খবর পেয়ে আমরা যাওয়ার পরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম। কিন্তু অধ্যক্ষ আমাদের সঙ্গে একবারও কথা বলেননি।’

এ কথা জানানোর সঙ্গেই তিনি বলেন, ‘আমাদের ধারণা, অধ্যক্ষ কিছু লুকনোর চেষ্টা করছিলেন। যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে আসল দোষী বলে আমরা মনে করি না।’

এই তদন্ত যে দীর্ঘ প্রক্রিয়া, সেটা তাদের সিবিআই জানিয়েছে বলেও উল্লেখ করেছেন আর জি করের নির্যাতিতার বাবা। তিনি বলেন, ‘সিবিআই বলেছে, আমাদের সময় দিন, ভরসা রাখুন। আমরা আস্থা রাখছি।’

Tags: গণধর্ষণ ও হত্যাভারতের সুপ্রিম কোর্টসিবিআই
Previous Post

দীপু মনি ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

Next Post

বয়স জানতে চাওয়ায় সাংবাদিককে রিমান্ডে নিতে চাইলেন পূজা

Next Post
পূজার জন্মদিনে চ্যানেল আই অনলাইন কর্মীরা একসঙ্গে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স জানতে চাওয়ায় সাংবাদিককে রিমান্ডে নিতে চাইলেন পূজা

বাংলাদেশ পুলিশ লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সব রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারকে বদলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT