চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
2:21 অপরাহ্ন 19, আগস্ট 2024
in জনপদ, রাঙ্গামাটি, শিক্ষা
A A
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাধ্য হয়ে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার ও উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা।

গতকাল রোববার (১৮ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কয়েকজন শিক্ষক ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের চাপের মুখে তারা পদত্যাগ করেন।

একই দিন সকালে রাবিপ্রবি শিক্ষক সমিতির একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ভিসির পদত্যাগের দাবি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোসা. হাবিবা।

কিন্তু শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের পাশাপাশি প্রো-ভিসিরও পদত্যাগের দাবি জানালে শিক্ষকরা তাতে একমত পোষণ করেন। তারা ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সন্ধ্যায় প্রো-ভিসি অধ্যাপক কাঞ্চন চাকমা পদত্যাগ করেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা ভিসির বাসায় গিয়ে তাকে পদত্যাগের অনুরোধ জানালে রাত ১১টার দিকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার পদত্যাগ করেন।

রাবিপ্রবি’র শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোসা. হাবিবা আক্তার ভিসি ও প্রোভিসির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। এই পদত্যাগপত্র রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

Previous Post

নিয়োগের পরদিনই স্বাস্থ্যের নতুন ডিজি ও অতিরিক্ত ডিজির পদত্যাগ দাবি

Next Post

গুলিতে স্কুলছাত্রের মৃত্যুতে সাবেক মন্ত্রীসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

Next Post
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশ্লেষকরা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলিতে স্কুলছাত্রের মৃত্যুতে সাবেক মন্ত্রীসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

ঢাকার রাস্তায় তীব্র যানজট, যানবাহনের সারি দীর্ঘ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী জুড়ে কেন তীব্র যানজট?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT