চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি সভাপতি হওয়ার প্রস্তাব পেলেন ফারুক আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 18, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে দায়িত্বভার গ্রহণের প্রস্তাব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক-নির্বাচক ফারুক আহমেদ। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘সরকার থেকে প্রস্তাব পেয়েছি। আমাকে বলা হয়েছে আমি আগ্রহী কিনা। আমি আগ্রহের কথা তাদের জানিয়েছি। অনেক জায়গায় খবর আসছে আমি সভাপতি হয়ে গেছি। বিষয়টা এমন না। আলোচনার পর্যায়ে রয়েছে।

রাজনৈতিক পালাবদলে সংকটকালীন সময় পার করছে বিসিবি। নেই কোনো অভিভাবক। বেশিরভাগ বোর্ড পরিচালকের মতো আত্মগোপনে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি ছাড়তে রাজি হলেও এখনও পদত্যাগ করেননি তিনি।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর কাছে বিকেলে জানতে চাওয়া হয়, এখন পর্যন্ত কোনো পরিচালক পদত্যাগপত্র পাঠিয়েছেন কিনা। তিনি জানান, কেউই সেটি করেননি। জটিল পরিস্থিতিতে বৈধতার ভিত্তিতে নতুন করে বোর্ড গঠনের চেষ্টা চলছে।

আইসিসির আইনের মধ্যে থেকে বিসিবির গঠনতন্ত্র মেনে পুনর্গঠনের জন্য চলছে আলোচনা। সব ঠিক থাকলে খেলোয়াড় কোটায় জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে বিসিবির পরিচালক হবেন ফারুক। এরপর পরিচালকদের ভোটে সভাপতি মনোনীত হবেন তিনি।

বিসিবিতে প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছিলেন ফারুক। ২০১৬ সালের জুনে বিতর্কিত দ্বি-স্তরবিশিষ্ট নির্বাচন–প্রক্রিয়া প্রত্যাখ্যান করে পদত্যাগ করেন সাবেক এ অধিনায়ক।

Tags: নাজমুল হাসান পাপনপ্রস্তাবফারুক আহমেদবিসিবি সভাপতিলিড স্পোর্টস
Previous Post

বদলে গেল বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের ভেন্যু

Next Post

দুইটি পদ্মাসেতুর সমান অর্থ আত্মসাৎ করেছেন শেখ হাসিনা ও তার পরিবার

Next Post
বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের ছবি, শেখ হাসিনা, প্রধানমন্ত্রী, ও অন্যান্য নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইটি পদ্মাসেতুর সমান অর্থ আত্মসাৎ করেছেন শেখ হাসিনা ও তার পরিবার

বাংলাদেশ পুলিশ এর লোগো, জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলনে নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT