চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে সেমিফাইনালে তুললেন মাহফুজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 17, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাহফুজ ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে জয়ে ফিরল এইচপি (হাই পারফরম্যান্স) ইউনিট। লো স্কোরিং ম্যাচে ১৩ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে রোমাঞ্চকর এক জয় এনে দেন মাহফুজুর রহমান। সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে যায় ৯ দলের আসরে বাংলাদেশের দলটির সেমিফাইনালও।

শনিবার ডারউইনের টিআইও স্টেডিয়ামে পার্থ স্কর্চার্সকে আকবর আলীর দল হারায় ৩ উইকেটে।  ছয় ম্যাচে এটি তৃতীয় জয় বাংলাদেশের। পয়েন্ট টেবিলে অবস্থান তিন নম্বরে।

১৩০ রানের লক্ষ্যে পৌঁছাতে লাগে ১৯.৩ বল। হারাতে হয় সাত উইকেট। দুটি করে চার-ছয়ে ১৩ বলে ৩২ রানের হার-না-মানা ইনিংস খেলে জয়ের নায়ক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা মাহফুজ।

বাংলাদেশের অবস্থান এখন পয়েন্ট টেবিলের ৩ নম্বরে। রোববার সেমিফাইনাল ও ফাইনাল একই দিনে অনুষ্ঠিত হবে।

পাঁচবারের বিগ ব্যাশ লিগ (বিবিএল) চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স একাডেমি আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে করতে পারে ১২৯ রান। স্বাগতিক ওপেনার তেগুয়ে ওয়াইলি ৫৬ রান করেন। ব্যাক্সটার হল্ট করেন ৩৪ রান।

পেসার রিপন মন্ডল মাত্র ১৯ রান খরচায় দখলে নেন দুটি উইকেট। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানও নেন দুটি উইকেট।

১৩০ রানের লক্ষ্যে শুরুতেই ওপেনার তানজিদ হাসান তামিমকে (১) হারায় বাংলাদেশ। তিনে নামা পারভেজ হোসেন ইমন ৯ বল খেলেও রানের দেখা পাননি। এরপর আরিফুল ইসলাম জনির ব্যাট থেকে ২ রানের বেশি আসেনি। দ্রুত তিন উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন জিসান আলম ও অধিনায়ক আকবর।

জিসান ২৬ ও আকবর ৩৫ রান করে সাজঘরে ফেরেন। জুটি গড়ার চেষ্টায় থাকায় রানের গতি খুব একটা বাড়াতে পারেননি তারা। শামীম হোসেন পাটোয়ারি ১৭ বলে ১৬ রান করে ফিরলে জয়ের আশা কমে যায়।

মাহফুজ যখন ক্রিজে নামে ২৩ বলে দরকার পড়ে ৪১ রান। দুর্দান্ত ইনিংসে ৩ বল আগেই জয় পায় এইচপি।

Tags: এইচপিজয়ডারউইনলিড স্পোর্টসসেমিফাইনাল
Previous Post

খালেদা জিয়ার জন্মদিন পালন করেছে মালদ্বীপ বিএনপি

Next Post

এস আলমের ৭ ব্যাংকসহ ১২ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার প্রক্রিয়া

Next Post
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এস আলমের ৭ ব্যাংকসহ ১২ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার প্রক্রিয়া

বাংলাদেশের নারী যুবতী, সানগ্লাস পরা, পেছনে গ্রাফিতি ও দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেছি এবং বলছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT