চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান শাহিনসের কাছে হারল বাংলাদেশ এইচপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:14 অপরাহ্ন 16, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জিতের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় টপ ইন্ড টি-টুয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই হার দেখেছিল বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) একাদশ। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটরিকে হারিয়ে জয়ের দেখা পেলেও আবারও হার দেখেছে আকবর আলীর দল। পাকিস্তান শাহিনসের কাছে ৩ উইকেটে হেরেছে।

ডারউইনে টসে জিতে বাংলাদেশ এইচপিকে আগে ব্যাটে পাঠায় পাকিস্তান শাহিনস। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৪১ রান করে আকবর আলীর দল। জবাবে নেমে ৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে শাহিনস।

বাংলাদেশের টপঅর্ডার ব্যাটাররা রান পাননি। মিডল অর্ডারে ব্যর্থ হন আফিফ হোসেন ও আকবর। ৫৮ রানে ৫ রানে হারানোর পর হাল ধরেন শামীম পাটোয়ারী ও মাহফুজুর রহমান রাব্বি। দুজনের অপরাজিত জুটিতে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। শামীম ৩৮ বলে ৪৪ এবং রাব্বি ৩২ বলে ৪১ রান করেন। বাকিদের মধ্যে পারভেজ হোসেন ইমন ২০ বলে ২৭ রান এবং তানজিদ তামি ১৯ বলে ১৮ রান করেন।

পাকিস্তানের ফয়সাল আকরাম তিনটি এবং আব্বাস আফ্রিদি ও মুবাস্সির খান একটি করে উইকেট নেন।

রানতাড়ায় নেমে শাহিনসকে ভালো শুরু এনে দেন মোহাম্মদ হারিস। ১৮ বলে ৩২ রান করেন। পরে ওমর বিন ইউসুফের লড়াকু ইনিংসে জয়ের ভিত পায় দলটি। ২৯ বলে ৩৭ রান করেন ওমর। উসমান খান ১৬ বেল ১৯ এবং ২১ বলে ১৭ রান করেন সাহিবজাদা ফারহান। শেষদিকে ৭ বলে ১১ রান করে জয় নিশ্চিত করেন জুনায়েদ খান।

বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন রিপন মণ্ডল, রাকিবুল হাসন, মাহফুজুর রহমান রাব্বি ও মুকিদুল ইসলাম মুগ্ধ। বাকি তিনটি উইকেট আসে ফিল্ডারদের নৈপুণ্যে।

Tags: টপ ইন্ড টি-টুয়েন্টি সিরিজপাকিস্তান শাহিনসবাংলাদেশ এইচপিরাব্বিলিড স্পোর্টসশামীম
Previous Post

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের সংখ্যা জানালো জাতিসংঘ

Next Post

ডোপকাণ্ডে নিষিদ্ধ শ্রীলঙ্কার ডিকেভেল্লা

Next Post
শ্রীলঙ্কার ক্রিকেটার ডিকেভেল্লা ব্যথিত, মাঠে কাঁদছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোপকাণ্ডে নিষিদ্ধ শ্রীলঙ্কার ডিকেভেল্লা

ছাত্রছাত্রী ও শিক্ষকরা সরকারি কলেজের নামফলক পরিবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের নামফলক পরিবর্তন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT