চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার যাদের হাতে

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দক্ষিণ ভারতীয় সিনেমার দাপট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:26 অপরাহ্ন 16, আগস্ট 2024
in বিনোদন
A A
ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা অভিনেতা-অভিনেত্রীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (১৬ আগস্ট) ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারক মন্ত্রণালয়। এ বছরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার লড়াইয়ে এবারও বলিউডের শক্ত প্রতিদ্বন্দ্বি ছিলো দক্ষিণ ভারতের সিনেমা!

শুধু তাই নয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে দক্ষিণের সিনেমাই করেছে বাজিমাত। বলিউডকে তুড়ি মেরে উড়ালেন ঋষভ শেঠি-নিত্যা মেননরা।

কে হবে সেরার সেরা সেই নিয়ে জল্পনা-কল্পনা চলেছে ক’দিন ধরেই। অবশেষে সকল জল্পনা পেছনে ফেলে সেরা ছবির পুরস্কার ছিনিয়ে নিল মালায়ালাম ছবি ‘আত্তাম’। শুধু তাই নয় এবার সেরা অভিনেতার পুরস্কারও গেল দক্ষিণী অভিনেতার ঝুলিতেই। বহুল আলোচিত ছবি ‘কান্তারা’র জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন ঋষভ শেঠি।

অন্যদিকে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ‘তিরুচিত্রম্বলাম’ ছবির জন্য নিত্যা মেনন এবং ‘কচ্ছ এক্সপ্রেস’ এর জন্য মানসী পারেখ। এই বিভাগেও দাপট দেখালো দক্ষিণ ভারতীয় সিনেমা।

এক নজরে দেখে নিন সেরাদের তালিকা-

সেরা ছবি: আত্তাম (মালায়ালাম)
সেরা বিনোদনমূলক ছবি: কান্তারা

সেরা পরিচালক- উঁচাই (পরিচালক-সূরজ আর বারজাতিয়া)
সেরা নবাগত পরিচালক- ফৌজা (পরিচালক- প্রমোদ কুমার)

সেরা অভিনেত্রী- নিত্য মেনন (তামিল ছবি-তিরুচিত্রমবলম)
মানসী পারেখ ( গুজরাতি ছবি-কচ্ছ এক্সপ্রেস)

সেরা অভিনেতা- ঋষভ শেট্টি (কান্তারা)
সেরা সহ-অভিনেতা- পবন রাজ মালহোত্রা (ফৌজা)

সেরা সহ-অভিনেত্রী- নীনা গুপ্তা (উঁচাই)

সেরা তেলুগু ছবি: কার্তিক ২
সের তামিল ছবি: পোন্নিয়ান সেলভান (পার্ট ১)
সেরা কন্নড়: কেজিএফ চ্যাপ্টার ২

সেরা হিন্দি ছবি: গুলমোহর
সেরা বাংলা ছবি- কাবেরী অন্তর্ধান
সেরা সংগীত পরিচালক -প্রীতম (ব্রহ্মাস্ত্র)
সেরা গায়ক: অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র)
সেরা গায়িকা- বম্বে জয়শ্রী (সৌদি ভেল্লাক্কা)

সেরা গীতিকার- ফৌজা (নওশাদ সদর খান)
সেরা রূপটান (মেকআপ) শিল্পী- অপরাজিত (সোমনাথ কুণ্ডু)
সেরা প্রোডাকশন ডিজাইন – অপরাজিত (বাংলা)

সেরা সম্পাদনা- আত্তম (মালয়লম)
সেরা স্টান্ট কোরিওগ্রাফি- কেজিএফ ২
সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেক্টর- এআর রহমান (পোন্নিয়ান সেলভান পার্ট-১) –হিন্দুস্তান টাইমস

Tags: জাতীয় চলচ্চিত্র পুরস্কারতেলুগুবলিউডভারতলিড বিনোদন
Previous Post

বাজারে পণ্যের দাম এখনও আগের মতোই

Next Post

আইডিইবি নেতাদের পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

Next Post
আইডিইবি নেতাদের পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইডিইবি নেতাদের পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নরেন্দ্র মোদি ও ড. ইউনূসের সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের যে কথা হলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT