চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানেও মাঙ্কিপক্স শনাক্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 পূর্বাহ্ন 16, আগস্ট 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মাঙ্কিপক্স ভাইরাসের জন্য পরীক্ষার টেস্ট টিউব. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিকা-ইউরোপের পর এবার এশিয়ার দেশ পাকিস্তানে শনাক্ত হয়েছে অতি সংক্রামক রোগ মাঙ্কিপক্স। এর মাত্র একদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাঙ্কিপক্স প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের কারণ উল্লেখ করে জরুরি অবস্থা ঘোষণা করে। পাকিস্তান ছাড়াও ইউরোপের দেশ সুইডেনেও কয়েক ঘণ্টা আগে মাঙ্কিপক্সে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি সৌদি আরব থেকে ফিরে আসা ৩৪ বছর বয়সী এক ব্যক্তির দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়। তিনি গত ৩ আগস্ট সৌদি আরব থেকে দেশে ফিরেন। এরপর অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে পরীক্ষা শেষে তার দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

পাকিস্তানের পেশোয়ারের খাইবার মেডিকেল ইউনিভার্সিটি ভাইরাসের বিষয়টি নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ এখন সৌদি আরব থেকে আসা তার ফ্লাইটের অন্য সহযাত্রীসহ রোগীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগে থাকা ব্যক্তিদের শনাক্ত এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য কাজ করছে।  স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক জানিয়েছেন, তার সাথে আসে আরও তিন পাকিস্তানি নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাঙ্কিপক্স সংক্রামক রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি শ্বাসপ্রশ্বাস থেকেও অন্য কেউ এতে সংক্রমিত হতে পারে। এর উপসর্গ ফ্লুর মতো। এটি ত্বকের ক্ষত সৃষ্টি করে। এই রোগে আক্রান্ত প্রতি ১০০ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়। আফ্রিকায় মাঙ্কিপক্স ভাইরাসের দু’টি প্রধান ধরণ রয়েছে। একটি ক্লেড-১ এবং অন্যটি ক্লেড-২।

Tags: পাকিস্তানমাঙ্কিপক্স
Previous Post

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড দিবসে যে দাবী জানালো উদীচী

Next Post

যে কারণে আরাফাতের বিচার চান হিরো আলম

Next Post
হিরো আলম ও তার মা, বিচার চেয়ে মুখ ভার করে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে আরাফাতের বিচার চান হিরো আলম

ছবি: আরিফ আহমেদ

বেঁচে থাকলে বয়স হতো ৬২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT