চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোন চেকিং ও সাংবাদিকের কাজে বাধা নিয়ে যা বললেন সমন্বয়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:05 অপরাহ্ন 15, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সাংবাদিকের কাজের প্রতিবন্ধকতা নিয়ে সমন্বয়কের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানমন্ডি ৩২ নম্বরে পথচারীদের ফোন চেকিং, গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে বাধা এবং রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আসার পর এটির নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় উল্লেখিত কাজের সমালোচনা এবং বিরোধিতা করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা শুধু নির্যাতকের পরিবর্তন চাইনি, আমরা নির্যাতনেরও পরিবর্তন চেয়েছি। তৎকালীন সময়ে আমাদের জনগণের উপর যারা নির্যাতন চালিয়েছে, আমরা শুধু তাদের পরিবর্তন চাইনি। আমরা নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছি। আমাদের প্রাইভেসি যারা লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি।

তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছে, আজকে ধানমন্ডিসহ কয়েকটি মোড়ে ছাত্রলীগের ন্যায় আমাদের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে কিছু সংখ্যক ব্যক্তি পথচারির ফোন চেক করছেন। আমরা এটিকে অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মনে রাখবেন, ছাত্রলীগ ফোন চেক করলেও প্রাইভেসি লঙ্ঘন, আপনারা আজকে যেটা করলেন সেটাও প্রাইভেসি লঙ্ঘন। প্রাইভেসি লঙ্ঘন যেই করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে।

হাসনাত বলেন, আমরা আপনাদের হুঁশিয়ারি করে দিতে চাই। আপনারা এধরনের কাজ আর কখনও পুনরাবৃত্তি করবেন না। কারণ এই ছাত্রলীগী কায়দায়, যে নির্যাতনগুলো হয়েছে, আমরা সেটিরও পরিবর্তন চাই।

হাসনাত বলেন, আমরা খবর পেয়েছি, ধানমন্ডি ৩২ নম্বরে গণমাধ্যমকর্মীদের কাজ করতে বাধা দেওয়া হয়েছে। তাদেরকে ছবি নিতে এবং ভিডিও করতেবাধা দেওয়া হয়েছে। আমরা এমন কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা থাকা প্রয়োজন। যারা মত প্রকাশ করতে চাই, এবং যারা দ্বিমত প্রকাশ করতে চাই উভয়ের-ই স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন। আমরা ফ্যাসিস্ট সরকারের পুনরাবৃত্তি চাই না, যারা গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি। আমরা চাই, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক।

ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে হাসনাত বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে আমাদের কাছে বেশ কিছু পর্যালোচনা এসেছে। প্রথমে বলতে চাই, যেসব শিক্ষার্থীরা রাস্তায় কাজ করছেন, নিঃসন্দেহে এটি একটি মহৎ কাজ। তবে দুই কিলোমিটারের একটি রাস্তায় ৫-৬ বার কাগজ চেক করার উদ্দেশে দাড় করানো হয়, তাহলে এটি বিরক্তির পর্যায় পড়ছে।

তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন, আপনারা এগুলো নজরে রেখে কাজ করুন। এমন কোনো কাজ যেন না হয়, যার মাধ্যমে আমাদের বৈষম্যবিরোধী আন্দোলন প্রশ্নের সম্মুুখীন হয়।

Tags: প্রাইভেসি লঙ্ঘনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসমন্বয়কহাসনাত আব্দুল্লাহ
Previous Post

প্রাইভেসি লঙ্ঘন ও সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ সমর্থন করি না: সারজিস

Next Post

শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে হলিউডের ‘টুইস্টার্স’

Next Post
অভিনেতারা একসাথে সিনেমার দৃশ্যে, উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে হলিউডের ‘টুইস্টার্স’

ঢাকা ওয়াসার নতুন এমডি এ কে এম সহিদ উদ্দিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এ কে এম সহিদ উদ্দিন ঢাকা ওয়াসার নতুন এমডি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT