চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের অনুরোধে ‘না’ বলে দিল ভারত

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 15, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা একসঙ্গে চলছেন, আন্তর্জাতিক ক্রিকেটের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে অক্টোবরের প্রথম সপ্তাহে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ গড়ানোর কথা বাংলাদেশে। চলমান রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর আস্থা পাচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেজন্য ভারতকে আয়োজনের অনুরোধ করেছিল সংস্থাটি। আইসিসির সেই প্রস্তাবে না বলে দিয়েছে বিসিসিআই। আপাতত সংস্থাটি শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে কথা বলছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ বলেছেন, ‘আইসিসি আমাদের জিজ্ঞাসা করেছিল আমরা বিশ্বকাপ আয়োজন করতে পারব কিনা। আমি স্পষ্টভাবে তাদের না বলে দিয়েছি।’

‘আমরা এখন বর্ষার মৌসুমে আছি এবং তার উপর আগামী বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব আমাদের। আমি তাদের এমন কোনো সিদ্ধান্ত দেইনি পরপর দুটি বিশ্বকাপ আয়োজনের।’

ভারত না করার আগে আইসিসির একজন মুখপাত্র বলেছিলেন, ‘আইসিসি খুব ভালোভাবে বিসিবির সাথে বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণ করছে এবং তাদের নিরাপত্তা সংস্থা ও আমাদের স্বাধীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পরামর্শ চলছে। বিশ্বকাপে অংশগ্রহণকারী সকলের নিরাপাত্তা আমাদের প্রধান বিবেচ্য বিষয়।’

আগামী মাসে বাংলাদেশের ভারত সিরিজ নিয়ে জয় শাহ বলেছেন, ‘বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে আমাদের এখনও কথা হয়নি। নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। তারা হয়তো আমাদের সাথে যোগাযোগ করবে অথবা আমরা তাদের সাথে যোগাযোগ করব। বাংলাদেশের সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

Tags: আইসিসিজয় শাহবাংলাদেশেবিসিসিআইভারতলিড স্পোর্টস
Previous Post

জাতিসংঘের স্বাধীন তদন্ত দল আসবে বাংলাদেশে: গোয়েন লুইস

Next Post

দর্শক প্রশংসায় ভাসছে ‘স্ত্রী টু’, কাঁপাচ্ছে বক্স অফিস

Next Post
অ্যাংগ্যাজুলার বিদ্যুৎ শক্তির সঙ্গে নারীর দৃঢ়তা ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শক প্রশংসায় ভাসছে ‘স্ত্রী টু’, কাঁপাচ্ছে বক্স অফিস

জনপ্রিয় বক্তা একটি পত্রিকা সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারে কে আছে তারচেয়ে বাংলাদেশকে গুরুত্ব দেবে জাপান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT