কোটা সংস্কার আন্দোলনের হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে বিচার করা উচিত বলে মনে করে সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রযুক্তি ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করা এনটিএমসি অকার্যকর করার দাবিও তাদের। অর্থ লুটপাটকারীদের বিচার করার পাশাপাশি দীর্ঘমেয়াদী রাষ্ট্র কাঠামো সংস্কারে-রাজনৈতিক সমঝোতা দরকার বলেও মনে করেন তারা।








