চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 14, আগস্ট 2024
in - টপ লিড নিউজ, আদালত
A A
দুটি পুলিশ নারী সদস্য জেলে বন্দি অবস্থানে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী (২৪) হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ বুধবার সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এ আদেশ দেন।

বিকেলে তাদের আদালতে হাজির করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। এর আগে তারা ডিবি হেফাজতে ছিলেন।

বিকেলে সালমান ও আনিসুলকে আদালতে আনা হলে সেখানে তাদের বহন করা প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

এ সময় তাদের দুজনসহ পতিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা।

জানা গেছে, বুধবার বিকেল ৫টা ৫৫ মিনিটে দুজনকে গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে আদালতের পথে গাড়িতে তোলা হয়। তাদের প্রিজন ভ্যানের নিরাপত্তায় আরও নয়টি গাড়ি ছিল। এর মধ্যে তিনটি সাদা মাইক্রোবাস, একটি প্রিজন ভ্যান ও ছয়টি পুলিশ ভ্যান। প্রিজন ভ্যানের আগে-পিছে পুলিশের গাড়িগুলো নিরাপত্তায় ছিল।

এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের হেভিওয়েট এই দুই ব্যক্তিকে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর সদরঘাট এলাকা দিয়ে নৌপথে পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর থেকেই আনিসুল হক ও সালমান এফ রহমান ডিবি হেফাজতে ছিলেন। তাদের নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Tags: ১০ দিনের রিমান্ডআনিসুল হকডিবিসালমান এফ রহমান
Previous Post

বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ একাই টপকালেন উমর আমিন

Next Post

১৫ আগস্ট কী হতে যাচ্ছে?

Next Post
চট্টগ্রামে অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত এলাকা, ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ আগস্ট কী হতে যাচ্ছে?

চ্যানেল আই অনলাইন: 'স্ত্রী ২' সিনেমার পোস্টার, মূল চরিত্ররা দৃশ্যের কেন্দ্রে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্রিম বুকিংয়ে জাদু দেখাচ্ছে 'স্ত্রী ২'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT