চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের শক্তি দেখে যে ভুল ভাঙলো ওমর সানীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 14, আগস্ট 2024
in বিনোদন
A A
ওমর সানীর ছবি, পুলিশ ও আন্দোলনকারীদের মাঝে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের সময় ওমর সানীর বয়স ছিল ২/৩ বছর। তখনকার পরিস্থিতি ওভাবে তার কিছুই মনে নেই। কিন্তু ২০২৪ সালে ছাত্র-জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেটি প্রত্যক্ষ করতে পেরেছেন তিনি। বললেন, ‘এই জীবনে দুবার স্বাধীন হওয়ার স্বাদ পেলাম’।

তবে নব্বই দশকের সাড়া জাগানো এই নায়ক জানালেন, তিনি সবচেয়ে বিস্মিত হয়েছেন এই জেনারেশনের শিক্ষার্থীদের শক্তি দেখে। তার অনেক ভুল ধারণা কেটে গেছে।

বুধবার দুপুরে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ওমর সানী বলেন, আমার ধারণা ছিল ৮০ সালে যখন তরুণ ছিলাম, আমরাই সাহসী ছিলাম। ৯০-এর গণ আন্দোলনও চোখের সামনে দেখেছি। কিন্তু ২৪-এ আন্দোলন দেখলাম এতে মনে হয়েছে এই জেনারেশন সবচেয়ে বেশি সাহসী। সত্যি বলতে ভেবেছিলাম, এখনকার ছেলে মেয়েরা ঘরকুনো, রাত জাগে, ফেসবুকসহ অনেককিছুতে আসক্ত। ওদের উপর ভরসা ছিল না। কিন্তু শুধু আমার কেন, গোটা দেশের মানুষের ধারণা পাল্টে দিয়ে তারা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছেন। এ কারণে ওদের প্রতি আমার সেলুট।

ওমর সানী জানান, সমগ্র পৃথিবীকে বাংলাদেশের ছেলেমেয়েরা দেখিয়েছে তারা কতটা শক্তিশালী। তিনি বলেন, তাদের জন্য নতুন বাংলাদেশ দেখছি। এই যেন বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ্‌। যে স্বাধীনতা তারা এনেছে সেটা সবাই মিলে রক্ষা করতে হবে।

গেল বছর সেপ্টেম্বরে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির ফলে বিরক্ত হয়ে প্রতিবাদ জানান ওমর সানী। নিজের ফেসবুকে লিখেছিলেন, ‘রাষ্ট্র বলে দেন আমরা কি খাব? খাবারের লিস্ট দিয়ে দেন, আর পারছি না।’ মূলত রেস্টুরেন্ট ব্যবসায় জড়িত থাকায় খাদ্য দ্রব্যের দাম বৃদ্ধিতে ব্যবসায় প্রভাব পড়ায় এই পোস্ট দেন ওমর সানী। এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। এমনকি উপর মহল থেকে চাপ দেয়া হয়েছিল জানিয়ে সানী বলেন, “মিন্টো রোডেও (ডিবি কার্যালয়) ডাকা হয়েছিল। তবে তারা আমাকে ঝামেলায় ফেলেনি। পোস্টটি ডিলিট করতে বলেছিল, কিন্তু তা করিনি।”

নতুন বাংলাদেশ গড়তে প্রত্যয়ী সবাই। এ ব্যাপার আপনার মতামত কী? ওমর সানী বলেন, আসিফ মাহমুদ (যুব ও ক্রিড়া উপদেষ্টা) হওয়ায় অনেকে মনে করছে সাকিব আল হাসানের দিন শেষ। কারণ সে দলীয় প্রতীক। কিন্তু না, সাকিবকে দেশের সম্মানের জন্য খেলতে হবে। নতুন দল ঘোষণায় তাকে রাখা হয়েছে। এটা যদি আগের জেনারেশনের কেউ উপদেষ্টা থাকতেন তাহলে হয়তো সাকিবকে বাদ দিয়ে দিতেন। এখানে তারুণ্য আলাদা।

সানী বলেন,“ব্যক্তিগতভাবে আমার আফসোস, ইমরুল কায়েসের মতো প্লেয়ার কেন ওপেনিং ব্যাট করতে পারে না? সম্ভবত মুশফিকুর রহিমের অপরাধ তার বাড়ী বগুড়া? এমন অনেক অসঙ্গতি চারদিকে রয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এগুলো যেন আমাদের না দেখতে হয়।”

এদিকে, কদিন আগে নায়িকা মৌসুমীর বিরুদ্ধে চেক প্রত্যাখ্যান মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বিষয়টি প্রসঙ্গে ওমর সানী বলেছেন, মার্সিডিজ কেনার জন্য লোন নিয়েছিলাম। আমেরিকা যাওয়ার আগে মৌসুমী কয়েকটি চেক দিয়ে গিয়েছিল। কিন্তু সে দেশের বাইরে যাওয়ার পর এনবিআর তার অ্যাকাউন্ট ফ্রিজ করে। এতে করে ওই অ্যাকাউন্ট থেকে তারা পেমেন্ট পাচ্ছিল না। তাদের রিকোয়েস্ট করেছিলাম একটু সময় চেয়েছিলাম। কিন্তু তারা শোনেনি। টাকা বাকি আছে অভিযোগ এনে মামলা করে দিল। কিন্তু এই প্রতিষ্ঠান থেকে অনেক রাঘববোয়াল কোটি কোটি নিয়েছে। তাদের লিস্টটা কেন দেয় না? মৌসুমী আর্টিস্ট দেখে তারা ভাইরাল নিউজ করে মজা নিতে এসব করছে।”

Tags: ওমর সানীক্রিকেটছাত্রডিবিবৈষম্য বিরোধী ছাত্রমৌসুমীলিড বিনোদনসাকিব
Previous Post

পদত্যাগ করেছেন বিটিআরসির চেয়ারম্যান

Next Post

এনবিআরের নতুন চেয়ারম্যান আবদুর রহমান খান

Next Post
নতুন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এনবিআরের নতুন চেয়ারম্যান আবদুর রহমান খান

জনশাসন মন্ত্রণালয় লোগো, বাংলাদেশ সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT