চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী, আর নির্বাচন না করার ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 14, আগস্ট 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জাপানের প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা, মুখ ভার করে সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী সেপ্টেম্বরে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা ফুমিও কিশিদা। সেই সাথে তিনি আর নির্বাচন করবেন না বলেও ঘোষণা দিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ৬৭ বছর বয়সী ফুমিও কিশিদা পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করারও ঘোষণা দিয়েছেন। আগামী সেপ্টেম্বরে এলডিপির প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হবে। এরপরই তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে কিশিদা বলেন, সেপ্টেম্বরে আমার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে সব দায়িত্ব পালন করে যাব।

তিনি জানান, রাজনৈতিক কেলেঙ্কারি ও জাপানে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার ফলে এই মেয়াদ শেষেই প্রধানমন্ত্রী হিসেবে আর নির্বাচন করবেন না তিনি। দলের নতুন নেতা নির্বাচিত হওয়ার পরই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন তিনি।

তিনি বলেন, একটি স্বচ্ছ ও মুক্ত নির্বাচন এবং অবাধ ও মুক্ত বিতর্ক গুরুত্বপূর্ণ। এর প্রথম পদক্ষেপ হবে এলডিপি থেকে আমার সরে আসা। কিশিদার এই ঘোষণার পর দলের অনেকেই হতাশ হয়েছেন। দলটির একজন নেতা জানিয়েছেন, এই সিদ্ধান্ত খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক।

২০২১ সালের অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ফুমিও কিশিদা। তিন বছরের শাসনকালে তিনি দেশের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধিসহ নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বজায়, সাউথ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত এবং করোনা মহামারি সামাল দিয়েছেন। তবে মূল্যবৃদ্ধি ও রাজনৈতিক কেলেঙ্কারির কারণে সমালোচিত হতে হয়েছে তাকে।

তার শাসনামলে জাপানে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। গত মাসে জাপানি সংবাদমাধ্যম জিজি প্রেসের এক জনমত জরিপে দেখা যায়, কিশিদার জনসমর্থন এখন ১৫ দশমিক ৫ শতাংশে নেমে গেছে। স্থানীয় কিছু গণমাধ্যমের বিশ্লেষণে বলা হচ্ছে, ব্যাপকভাবে জনসমর্থন হারানোর কারণেই মূলত আর নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন কিশিদা।

Tags: জাপানপ্রধানমন্ত্রীফুমিও কিশিদা
Previous Post

বন্দীদের সঙ্গে স্বজনদের দেখার সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

Next Post

রাজপথ ও ফেসবুকে সরব উপস্থিতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজপথ ও ফেসবুকে সরব উপস্থিতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের

Channel i building, Bangladesh's leading news channel headquarters. Channel i News - চ্যানেল আই নিউজ

লুট হওয়া ৩০৯ অস্ত্রসহ ৬২৫৮ গুলি উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT