চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই সপ্তাহেই ইসরায়েলে হামলা চালাবে ইরান: যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 13, আগস্ট 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, আকাশে ধোঁয়া ও আগুনের ঝলক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কারবি বলেছেন, চলতি সপ্তাহেই ইরান থেকে উল্লেখযোগ্য পরিমাণের হামলা চালানো হবে ইসরায়েলের ভূখণ্ডে। এর জন্য ইসরায়েল এবং তার মিত্রদের প্রস্তুত থাকতে হবে।

ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, যেকোন হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইতিমধ্যে গাইডেড মিসাইলবহনকারী সাবমেরিন ইউএসএস জর্জিয়া মধ্যপ্রাচ্যে পাঠিয়েছেন। তিনি বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহাম লিংকনকে সে অঞ্চলে আরও দ্রুত পৌঁছানোর আদেশ দেন। লয়েড অস্টিন বলেছেন, ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র সব ধরনের পদক্ষেপ নেবে।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনেরাল প্যাট রাইডার বলেন, আমরা এর মাধ্যমে একটি বার্তা পাঠাতে চেষ্টা করছি যেটা হচ্ছে, আমরা পরিস্থিতি শান্ত করতে চাই। আমরা ঐ অঞ্চলে নিজেদের নিরাপত্তার জন্য এবং ইসরায়েলের প্রতিরক্ষাকে সমর্থন করার জন্য সক্ষমতা বাড়াচ্ছি।

প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং ইতালির নেতাদের সাথে আলোচনা করেছেন। পরে এক যৌথ বিবৃতিতে তারা গাজায় যুদ্ধ বিরতি এবং জিম্মি মুক্তির প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানান। নেতারা ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীর আক্রমণের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, ইরানি সৈন্য এবং সামরিক সরঞ্জাম আক্রমণ করার জন্য নির্ধারিত জায়গায় মোতায়েন করা হচ্ছে। তারা বলেন, গত এপ্রিল মাসে ইসরায়েলের ওপর সরাসরি ইরানি আক্রমণের আগে সৈন্যদের একই ধরনের আনাগোনা পর্যবেক্ষণ করা হয়েছিল।

এর আগে ইরানের রেভোলিউশনারি গার্ডস বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে গত ৩১ জুলাই হামাস নেতা ইসমাইল হানিয়েহকে হত্যার জন্য ইসরায়েলকে “কঠোর শাস্তি” দেয়ার নির্দেশ দিয়েছেন।

Tags: ইরানইসরায়েলযুক্তরাষ্ট্র
Previous Post

ইউক্রেনকে উপযুক্ত জবাব দেয়া হবে: ভ্লাদিমির পুতিন

Next Post

প্যারিসে সোনাজয়ী ফুটবল দলের কোচ পদক পাননি

Next Post
প্রতিযোগিতামূলক টেনিস খেলোয়াড়ের মুখের অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিসে সোনাজয়ী ফুটবল দলের কোচ পদক পাননি

স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, পেছনে সেনা সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে পিঠ দেখাবে না বিজিবি, এনাফ ইজ এনাফ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT