চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় রকমের বিভেদের আওয়াজ শুনতে পাচ্ছি: প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 13, আগস্ট 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বড় রকমের বিভেদের আওয়াজ শুনতে পাচ্ছি: প্রধান উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দেশের সকলকে ধৈর্য্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এমন একসময় দাঁড়িয়ে আছি, যখন বড় রকমের একটি বিভেদের আওয়াজ শুনতে পাচ্ছি।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সবাই ধৈর্য্য ধরেন, সাহায্য করুন। তারপর একটা সময় বিবেচনা করবেন, আমরা কী পারলাম, আর কী পারলাম না। এমন বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি, যেখানে সবাই এক পরিবারের। এটি আমরা নিশ্চিত করতে চাচ্ছি।

প্রধান উপদেষ্টা বলেন, কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ সেটি বিষয় নয়। আমাদের অধিকারগুলো আগে নিশ্চিত হোক, সেটাই আমরা কামনা করি। মনে রাখবেন, আমাদের গণতান্ত্রিক অধিকার আগে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলেই বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে।

মানুষ হিসেবে আমাদের যেটি পাওয়া উচিত আগে সেই অধিকার নিশ্চিত করতে হবে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, সব সরকারের কাছে সবার আগে এটিই চাওয়া উচিত।

এসময় তিনি বিভিন্ন গ্রুপে ভাগ না হওয়ার জন্য সকলকে আহ্বান জানান। তিনি বলেন, সবাইকে একত্রে থাকতে হবে তাহলেই সব অধিকার নিশ্চিত হবে।

Tags: অন্তর্বর্তীকালীন সরকারঢাকেশ্বরী জাতীয় মন্দিরপ্রধান উপদেষ্টা
Previous Post

শাশার সংগীতায়োজনে অরিন্দমের রবীন্দ্র সংগীত

Next Post

শাহরুখকে টেক্কা দিলেন শোভিতা ধুলিপালা

Next Post
শোভিতা ধুলিপালা ও শাহরুখের ছবি, দুইজনের মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখকে টেক্কা দিলেন শোভিতা ধুলিপালা

নোয়াখালীতে গ্যাস অনুসন্ধান কার্যক্রম চলাকালে অগ্নিকুণ্ডের ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে ৪ জোনে গ্যাসের সন্ধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT