চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির মাঠে ফেরা নিয়ে যা বলছেন মিয়ামি কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 13, আগস্ট 2024
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ফুটবল ম্যাচে হাসিমুখে খেলছেন, pink জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। মাঠে ফেরা হয়নি এখনও। মহাতারকা ফরোয়ার্ডকে কলম্বাস ক্রুর বিপক্ষেও পাচ্ছে না ইন্টার মিয়ামি। চোটের ধরন বিবেচনায় মাঠে ফিরতে কত সময় লাগতে পারে মেসির সেটিও বলা সম্ভব হচ্ছে না, জানিয়েছেন কোচ টাটা মার্টিনো।

চ্যাম্পিয়ন্স লিগস কাপে বুধবার শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাসের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে মাঠের লড়াই।

তার আগে মেসি প্রসঙ্গে ৬১ বর্ষী মার্টিনো বলেছেন, ‘লিও প্রত্যাশিতভাবেই অগ্রসর হচ্ছে, তবে কখন দলের সঙ্গে পুনরায় যোগ দিতে পারবে তা নিয়ে এখনও নির্দিষ্ট কোনো তারিখ নেই। এখনও মূল দলের বাইরে থেকে আলাদাভাবে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।’

‘যখন সবাই এই জিনিসটি (মেসির অভাব) উপলব্ধি করে, তখন আমরা আসলেই অনেকবেশি নির্ভরযোগ্য এবং সত্যিই প্রতিযোগিতার যোগ্য হয়ে যাই। আমাদের প্রধান লক্ষ্য হল লিওর পরিস্থিতি যতদ্রুত সম্ভব সমাধান করা। তার অনুপস্থিতিতে আমাদের প্রতিযোগিতা বজায় রাখতে হবে।’

মাসখানেক আগে কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলে চোট পান মেসি। আর্জেন্টিনা অধিনায়ক দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে বাধ্য হন। তাকে ছাড়া ম্যাচে বাকি অংশ খেলে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬তম বারের মতো কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই থেকে মাঠের বাইরে মেসি। এখনো মিয়ামির হয়ে অনুশীলন শুরু করতে পারেননি বিশ্বজয়ী।

Tags: আর্জেন্টিনাটাটা মার্টিনোমিয়ামিমেসিলিড স্পোর্টস
Previous Post

নোয়াখালীতে ৪ জোনে গ্যাসের সন্ধান

Next Post

এনএসআই মহাপরিচালকসহ ৩ পদে নতুন নিয়োগ

Next Post
বাংলাদেশের তিন বাহিনীর প্রতীকী লোগো, নৌবাহিনী, সেনাবাহিনী ও বিমান বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

এনএসআই মহাপরিচালকসহ ৩ পদে নতুন নিয়োগ

ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক দল হয়ে ক্রিকেট খেলার আলোচনায় ইংল্যান্ড ও স্কটল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT