চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবেশীর অশান্তিতে চুপ থাকা ভারতের পররাষ্ট্র নীতির ব্যর্থতা: অখিলেশ যাদব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 অপরাহ্ন 12, আগস্ট 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অখিলেশ যাদব বক্তৃতা দিচ্ছেন, ভারতের রাজনীতির আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব নরেন্দ্র মোদির সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, যদিও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা ঠিক নয়, তবে যখন কোনও প্রতিবেশী অশান্তি এবং সহিংসতার মুখোমুখি হয় তখন নীরব দর্শক হয়ে থাকা দেশটির পররাষ্ট্র নীতির ব্যর্থতা।

এনডিটিভি জানিয়েছে, অখিলেশ যাদব সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে করা এক পোস্টে কেন্দ্রীয় সরকারকে, তার নীরব পররাষ্ট্র নীতি সক্রিয় করার জন্য বিশ্ব সম্প্রদায়ের সাথে কাজ করা এবং ভারতের সাথে সাংস্কৃতিকভাবে সম্পর্কিত এমন একটি দেশের সমস্যার অর্থপূর্ণ সমাধান খুঁজে বের করার আহ্বান জানান।

অখিলেশ যাদব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন, যাতে হিন্দু, অন্যান্য সংখ্যালঘু এবং এমনকি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের লোকেরা সহিংসতার শিকার না হয় তা নিশ্চিত করতে। ভারতের প্রতিরক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার কথা উল্লেখ করে অখিলেশ যাদব কেন্দ্রীয় সরকারকে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি অন্তর্জাতিক মহলে অবহিত করার আহ্বানও জানান।

তিনি বলেন, বিভিন্ন দেশে, সহিংস গণবিপ্লব, সামরিক অভ্যুত্থান, সরকার বিরোধী আন্দোলন বিভিন্ন কারণে সংঘটিত হয়েছে। সঠিক বা ভুল এমন পরিস্থিতিতে শুধুমাত্র সেই দেশটিই পুনরুজ্জীবিত হয়েছে যখন উত্তাল সময়েও জন্ম, ধর্ম, আদর্শ, সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু বা জনসংখ্যার যে কোনও ভিত্তিতে বৈষম্য ছাড়াই সবাইকে সমানভাবে বিবেচনা ও সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

Tags: পররাষ্ট্র নীতি
Previous Post

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

Next Post

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার

Next Post
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার

অলিম্পিকে স্বর্ণপদক জেতা একজন পুরুষ খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ অলিম্পিকে মাতিয়ে অবসর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT