চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ট্রাম্পের থেকে এগিয়ে কমলা হ্যারিস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:15 অপরাহ্ন 11, আগস্ট 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও কমলা হ্যারিসের ছবি, নির্বাচনী প্রচার চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের এখনও তিন মাস বাকি । তবে তার আগেই রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিলেন ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। এক জনমত সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের তিনটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে জনপ্রিয়তায় তিনি  পেছনে ফেলেছেন ট্রাম্পকে।

নিউইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজ যৌথভাবে একটি জনমত সমীক্ষা করেছিল ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত। যেখানে ১৯৭৩ জন ভোটারের সঙ্গে কথা বলে দেখা গেছে, ট্রাম্পের থেকে অন্তত চার শতাংশ বেশি জনমত রয়েছে কমলা হ্যারিসের পক্ষে।

যে তিনটি অঙ্গরাজ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল সেগুলো হল উইসকনসিন, পেনসিলভেনিয়া এবং মিশিগান। তিনটি অঙ্গরাজ্যই যুক্তরাষ্ট্রের ভোটের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওই তিন অঙ্গরাজ্যের ভোটাররা অনেক সময়ই তাদের মতামত বদল করে থাকেন। তাই এই তিন অঙ্গরাজ্যকে ‘সুইং স্টেট’ বলা হয়। সমীক্ষায় ওই তিন অঙ্গরাজ্যেই কমলা হ্যারিসের এগিয়ে থাকাকে ডেমোক্র্যাটদের জন্য ইতিবাচক বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশেষজ্ঞরা। যার জেরে কিছুটা আত্মবিশ্বাসের হাওয়া বইতে শুরু করেছে ডেমোক্র্যাট শিবিরেও।

কিছুদিন আগেও যখন জো বাইডেন ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন, তখন তার জেতার সম্ভাবনা একরকম ছিল না বলেই বিভিন্ন বিশেষজ্ঞদের কথায় ইঙ্গিত মিলেছিল। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে বাইডেনের বিভ্রান্তিমূলক কথাবার্তা আরও বিপদে ফেলছিল ডেমোক্র্যাটদের। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞও বলছিলেন, এবার ভোটে রিপাবলিক প্রার্থী ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেশি।

যদিও রাজনীতিবিদদেরই একাংশ বলছে, ভোটের যেহেতু এখনও তিন মাস বাকি, তাই এই ফলাফল দেখে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।

Tags: কমলা হ্যারিসডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
Previous Post

পদকে শীর্ষে যুক্তরাষ্ট্র, সমান স্বর্ণ জিতে দুইয়ে চীন

Next Post

নিরাপত্তার জন্য সেনাবাহিনীর ক্যাম্প বাড়ানো হয়েছে: আইএসপিআর

Next Post
বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা ও প্রতীক, নিরাপত্তা ও সামরিক শক্তির প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তার জন্য সেনাবাহিনীর ক্যাম্প বাড়ানো হয়েছে: আইএসপিআর

রাষ্ট্রপতি শপথ গ্রহণের সময় বঙ্গভবনে অনুষ্ঠিত অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গভবনে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT