চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীর পুণ্য, রাজের রাজ্য!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 পূর্বাহ্ন 10, আগস্ট 2024
in বিনোদন
A A
পরীর পুণ্য উদযাপন, পরিবারসহ আনন্দে মিষ্টি কাটাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যের জন্মদিন আজ। ১০ আগস্টের প্রথম প্রহরে পরী একটি কেকের ভিডিও পোস্ট করে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

পোস্টে পরী লিখেছেন, ‘আজকে আমার ছেলের জন্মদিন! দেখতে দেখতে দুই বছর হয়ে গেলো। কতো কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে…কিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে! আনন্দে। নানাভাই কে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে। দোয়া করবেন।’

ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন শরিফুল রাজও। ছেলের পায়ের ছাপের ছবি শেয়ার করে রাজ লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। শুভ জন্মদিন।’ সাথে আজকের তারিখটা জুড়ে দিয়েছেন অভিনেতা।

গতবছর একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিনে কোনো কমতি রাখেননি ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বেশ জমকালো আয়োজনে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উদযাপন করেছেন ছেলের বিশেষ এই দিন। জমকালো সেই আয়োজনে ছিলেন না বাবা শরিফুল রাজ।

‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান রাজ-পরী। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন দুজন। তবে ২০২২ সালের ২২ জানুয়ারি তাদের আবারও পারিবারিক ভাবে ঘরোয়া আয়োজনে বিয়ে হয়েছিল। পারিবারিক কলহের জেরে তাদের বিচ্ছেদ হয়ে যায়।


Tags: পরীমণিলিড বিনোদনশরিফুল রাজশাহীম মুহাম্মদ পুণ্য
Previous Post

বৈরী আবহাওয়ায় যশোরে কাঁচা মরিচ চাষে ব্যাপক ক্ষতি

Next Post

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবার্ষিকী

Next Post
চিত্রশিল্পী এসএম সুলতানের ছবি, তার জন্মশতবার্ষিকী উপলক্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবার্ষিকী

ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্তের ধ্বংসাবশেষ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT