চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এখন সময় আমার নিজের কাজে ফিরে যাওয়ার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:12 অপরাহ্ন 09, আগস্ট 2024
in বিনোদন
A A
জনপ্রিয় যুব নেতা জনি জনসমাগমের মাঝে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার ভূমিকা পালন করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শেখ হাসিনা সরকারের পতন এবং দেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পর্যন্ত পুরোপুরি সক্রিয় ছিলেন ‘শনিবার বিকেল’-এর এই নির্মাতা।

তবে এবার ‘অনলাইন অ্যাক্টিভিজম’ থেকে আপাতত বিরতিতে গেলেন ফারুকী। জানালেন,“এক সময় ভাবছিলাম এই ফ্যাসিজমের থেকে বোধহয় আমাদের জীবদ্দশায় আর মুক্তি নাই। বাংলার সর্বস্তরের তরুণেরা আমাদের সেই কাঙ্খিত মুক্তির খোঁজ দিয়েছে। এঁদের সবাইকে স্যালুট এবং প্রফেসর ইউনুসকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে আমার অনলাইন অ্যাকটিভিজমের আপাতত বিরতি।”

এসময় এই নির্মাতা জানান,“এখন সময় আমার নিজের কাজে ফিরে যাওয়ার।”

সামনে কী কাজ নিয়ে আসছেন, সেই আভাসও ছিলো তার ফেসবুক পোস্টে। ফারুকী লিখেন,“এর আগের অন্তর্বর্তী সরকারের সময় আমি বানাই ‘৪২০’। প্রকৃতির কি বিচিত্র খেয়াল আবার আসছে সেরকম একটা দুষ্ট কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে। যেটার শুট করছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম এটা মুক্তি পাওয়ার পরে তোমরা ভাইবো না আমি আগেই জানতাম এই সময়ে অন্তর্বর্তী সরকার আসবে। নাইলে এইটা কোন সাহসে বানাইলাম?”

খুব শিগগির নতুন কাজের ফার্স্ট লুক দর্শকের সামনে তুলে দেয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। জানান,‘ডিটেলস কামিং শর্টলি। আপাতত এইটুকু বলা যাক, এটা আমার প্রিয় জঁরা – পলিটিক্যাল স্যাটায়ার। আর কে না জানে, স্যাটায়ার হচ্ছে সেই চাবুক যেটা ক্ষমতাবানদের আতংকিত করে।”

ফারুকী নির্মিত মুক্তি পাওয়া সর্বশেষ ওয়েব ফিল্ম ‘মনোগামী’। চরকির জন্য নির্মিত এই ফিল্মটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও সংগীতশিল্পী জেফার।

Tags: ৪২০ওয়েব ফিল্মচঞ্চলজেফারফারুকীফ্যাসিবাদমনোগামীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনসিনেমাহাসিনা সরকার
Previous Post

জেলায় জেলায় চলছে পুলিশের কর্মবিরতি

Next Post

সেনা সহায়তায় থানার কার্যক্রম শুরুর চেষ্টা

Next Post
বাংলাদেশ পুলিশ ও সেনা সদস্যরা থানায় নিরাপত্তা কার্যক্রম শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনা সহায়তায় থানার কার্যক্রম শুরুর চেষ্টা

অরিজিৎ সিং ও টেইলর সুইফটের ছবি, জনপ্রিয় গায়ক ও গায়িকা. Channel i News - চ্যানেল আই নিউজ

টেইলর সুইফটকে টেক্কা দিচ্ছেন অরিজিৎ সিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT