চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরে জাতির উদ্দেশে যে বার্তা দিলেন ড. ইউনূস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 08, আগস্ট 2024
in বাংলাদেশ
A A
ড. ইউনূসের জাতির উদ্দেশে বার্তা দেওয়ার সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আপনারা যদি আমার ওপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন দেশের কোন জায়গায় কারও ওপর হামলা হবে না, সহিংসতা হবে না। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) প্যারিস থেকে ঢাকা পৌঁছে এক সম্মেলনে এই কথা বলেন।

ড. ইউনূস বলেন, সারা বাংলাদেশ একটি পরিবার। আমরা সবাই একসাথে চলতে চাই। যত হামলা হচ্ছে সব ষড়যন্ত্রের অংশ। আমাদের কাজ এসব থেকে সবাইকে রক্ষা করা। বিশৃঙ্খলা- সহিংসতা অগ্রগতির বড় শত্রু। আমাকে প্রয়োজন মনে করলে আমার কথা শুনতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ যেন অন্তত দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে সেটাই আমাদের শপথ। তিনি আরও বলেন, সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। কারও ওপর আক্রমণ নয়, সবাইকে রক্ষা করতে হবে। বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করতে হবে, আস্থা রাখলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এই বিজয় সম্ভব করেছে সেই শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা। তোমরা যেমন দেশ স্বাধীন করতে পেরেছ, গড়ে নিতেও পারবা। তোমাদের মধ্যে শক্তি আছে, সৃজনশীলতা আছে।

ফ্রান্স থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি। আজ রাতে দেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে মুহাম্মদ ইউনূসের। বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকা সময় দুপুর ২ টা ১০ মিনিটের দিকে ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে ড. ইউনূসকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান ওয়াকার উজ জামান। বিমানবন্দরে থেকে তার সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাওয়ার কথা রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বতীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। গত মঙ্গলবার ৬ আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Tags: ড. মুহাম্মদ ইউনূস
Previous Post

সাকিব আল হাসানের এখন কী হবে

Next Post

থানায় ফিরছে পুলিশ, ছাত্র-জনতাকে ফারুকীর যে আহ্বান

Next Post
প্রেসক্লাবের সামনে ছাত্র-জনতার শান্তিপূর্ণ প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

থানায় ফিরছে পুলিশ, ছাত্র-জনতাকে ফারুকীর যে আহ্বান

নেদারল্যান্ডসের শ্যারনের স্বর্ণ জয়ী মেয়েদের সুইমিং. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ম্যারাথন সুইমিং: স্বর্ণ নেদারল্যান্ডসের শ্যারনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT