চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যথলেটিকস: এগারোতম দিনের পাঁচ ইভেন্টে সোনা জিতল যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 পূর্বাহ্ন 08, আগস্ট 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
অ্যাথলেটিকসের স্বর্ণজয়ী নারী অ্যাথলেটের উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিকের ১১তম দিনে অ্যাথলেটিকসের পাঁচটি ইভেন্টে গড়িয়েছিল পদকের। লড়াইয়ে ভিন্ন ভিন্ন ইভেন্টে সোনা জিতেছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, স্পেন, মরক্কো ও জ্যামাইকা।

মেয়েদের পোল ভল্টে চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ার নিনা কেনেডি। এই ইভেন্টে অস্ট্রেলিয়ার প্রথম স্বর্ণপদক এটি। রৌপ্য জিতেছের যুক্তরাষ্ট্রের কেটি মুন। ব্রোঞ্জ পেয়েছেন কানাডার আলিশা নিউম্যান।

ছেলেদের ৪০০ মিটার দৌড়ে যুক্তরাষ্ট্রকে সোনা এনে দিয়েছেন কুইন্সি হল। ৪৩.৪০ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ৪৩.৪৪ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন গ্রেট ব্রিটেনের ম্যাথু হাডসন স্মিথ। ৪৩.৭৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন জাম্বিয়ার মুজলা সামুকোঙ্গা।

ম্যারাথনের মিশ্র রিলে রেসে সোনা জিতেছেন স্পেনের মার্টিনা পেরেজ ও আলভারো মার্টিন। এই ইভেন্টে প্রথম অলিম্পিক চ্যাম্পিয়ন তারাই। রৌপ্য জিতেছেন ইকুয়েডরের ব্রায়ান পিনতাদো এবং মোরেয়ন। ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার রাইদিয়ান কাউলি এবং জেমিমা মনট্যাগ।

ছেলেদের ৩০০০ মিটার স্টেপলচেজে চ্যাম্পিয়ন স্বর্ণপদক ধরে রাখলেন মরক্কোর সৌফিয়ানে এল বাক্কালি। ৮ মিনিট ৬.০৫ সেকেন্ড সময় নেন তিনি। যুক্তরাষ্ট্রের কেনেথ রুকস রৌপ্য জিতেছেন। ব্রোঞ্জ পেয়েছেন কেনিয়ার আব্রাহাম কিবিওত।

ছেলেদের ডিসকাস থ্রোতে সোনা জিতে চমক দেখিয়েছেন জ্যামাইকার রোজে স্টোনা। ৭০ মিটার ছুঁড়ে মাইকোলাসের অলিম্পিক রেকর্ডও এখন তার। ২০০৪ এথেন্স অলিম্পিকে ছেলেদের ডিসকাস থ্রোয়ে ৬৯.৮৯ মিটারে অলিম্পিক রেকর্ড গড়েছিলেন লিথুয়ানিয়ার ভিরজিলিয়ুস আলেকনা। রৌপ্য জিতেছেন ভিরজিলিয়ুসের ছেলে মাইকোলাস আলেকনা। ৬৯.৯৭ মিটার দূরত্ব পার করে ২০ বছর পর বাবার রেকর্ড ভেঙেছেন। ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার ম্যাথু ডেনি।

Tags: অস্ট্রেলিয়াজ্যামাইকাপ্যারিস অলিম্পিক-২০২৪মরক্কোযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসস্পেন
Previous Post

দলগত আর্টিস্টিক সাঁতারে সোনা চীনের

Next Post

ভারোত্তোলন: দিনের দুই ইভেন্টেই সোনা চীনের

Next Post
চীনা ভারোত্তোলক তারকা সোনা জয় করে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারোত্তোলন: দিনের দুই ইভেন্টেই সোনা চীনের

রাতের সময় ঢাকায় কিছু মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত ঢাকাবাসীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT