চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন আছে বিসিবি কার্যালয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 06, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ঢাকার বিসিবি কার্যালয় ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বলয় ভেঙে পড়েছে। শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রধান ফটক পাহাড়া দিতেন অন্তত দশজন নিরাপত্তাকর্মী। মঙ্গলবার গিয়ে দেখা যায় মাত্র একজন দাঁড়িয়ে। দুপুরে পকেট গেট দিয়ে অবাধে প্রবেশ করতে দেখা গেছে অনেককে। 

ভেতরে ঢুকে সংঘবদ্ধ হয়ে মিছিলও করেছে একটি মহল। তবে মূল মাঠে প্রবেশ করেননি কেউ। বোর্ড সভা কক্ষেও প্রবেশ করেন কেউ কেউ।

তার আগে সকাল ১০টার দিকে বিসিবি কার্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়েছিলেন বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। ‘ক্রিকেট সংগঠক’ নামের ব্যানারে আসা সংগঠকদের দাবি, আওয়ামী লীগ সরকারের অধীনে এতদিন বিসিবিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এসবের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।

বিসিবির সাবেক যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে সেখানে ছিলেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন ও বেশ কয়েকটি ক্লাবের প্রতিনিধিরা।

রফিকুল ইসলাম বলেন, ‘২০১২ সালের পর আবার বিসিবিতে এসেছি। এসেছিলাম বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলতে। কিন্তু তাকে পাইনি। আমাদের দাবি, বিসিবি থেকে অযোগ্য সংগঠকদের সরিয়ে এখানে যোগ্য ক্রিকেট সংগঠকদের নিয়ে আসতে হবে।’

বিসিবির সামনে কিছুক্ষণ অবস্থান করে রফিকুল ইসলামের নেতৃত্বে আসা সংগঠকেরা বিসিবির সভাকক্ষে গিয়ে বসেন। তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। সুশাসন ও সুদিনের আশা প্রকাশ করেন তারা।’

তারা চলে যাওয়ার পর দুপুরের দিকে মিছিল বের করে একটি গ্রুপ। দুই নম্বর গেট থেকে ৪ নম্বর গেট পর্যন্ত দু’বার মহড়া দিয়ে তারা বেরিয়ে যায়। আবার শুনশান নীরব হয়ে হয়ে পড়ে স্টেডিয়াম এলাকা।

একাডেমি ভবনে কয়েকজন ক্রিকেটার থাকলেও বিসিবি অফিসিয়ালদের কাউকে দেখা যায়নি। দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর পিছিয়ে দিয়েছে বিসিবি।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা জাতীয় দলের। অক্টোবরে মিরপুর ও সিলেটে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে।

‘হোম অব ক্রিকেট’ লাগোয়া মিরপুর মডেল থানায় সোমবার ব্যাপক সংঘাত, গোলাগুলি, অগ্নিকাণ্ড, ভাংচুর হলেও স্টেডিয়ামের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

Tags: বিসিবিমিরপুরলিড স্পোর্টসশের-ই-বাংলা স্টেডিয়ামসংগঠক
Previous Post

অবিলম্বে অন্তবর্তী সরকার গঠনের আহ্বান জানিয়েছে বিএনপি

Next Post

জামিন পেলেন আন্দালিব রহমান পার্থ

Next Post
আন্দালিব রহমান পার্থের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিন পেলেন আন্দালিব রহমান পার্থ

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT