চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে আওয়ামী নেতার হোটেলে অগ্নিসংযোগে নিহত ২১

আকরামুজ্জামান by আকরামুজ্জামান
12:01 অপরাহ্ন 06, আগস্ট 2024
in - সেমি লিড, জনপদ, যশোর
A A
যশোরে হোটেলে অগ্নিসংযোগের ঘটনায় ধোঁয়া ও আগুনের কুণ্ডলী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার পদত্যাগের পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেলে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।

এসময় হোটেলে মোট ২১ জন মারা গেছে। নিহতদের অধিকাংশই আন্দোলনকারী ছিলেন বলে জানা গেছে।

সোমবার (৫ আগস্ট) বিকালে বিজয় মিছিল থেকে বিক্ষুব্ধ জনতার একটি অংশ যশোরে পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। সোমবার রাত ১২টা পর্যন্ত এই আগুনে অন্ত ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী জানায়, শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পর সোমবার বিকালে বিজয় মিছিল থেকে বিক্ষুব্ধ জনতার একটি দল জাবির হোটেলে হানা দেয়। এ সময় দুই শতাধিক আন্দোলনকারী হোটেলটির বেজমেন্টে ঢুকেই সিঁড়ি বেয়ে ১৪ তলা পর্যন্ত উঠে যায়। এদিকে নিচে থাকা বিক্ষুব্ধ আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন যুবক পেট্টল দিয়ে আগুন দিতে শুরু করে। পর্যায়ক্রমে তারা কয়েকটি তলায় আগুন ধরিয়ে দেয়। এতে দাউ দাউ করে পুরো ১৪ তলাই কয়েক মিনিটের মধ্যে জ্বলতে থাকে।

এতে উপরে থাকা বেশির ভাগ আন্দোলনকারী বের হতে পারেনি। ফলে আগুনের ধোয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে অক্সিজেনের অভাবে তারা মারা গেছে। এই ঘটনায় রাত ১২টা পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন ২১ জন। আহত হয়েছেন অত্যন্ত ৩০ জন। এরমধ্যে ১৫ জন আন্দোলনকারী শিক্ষার্থী বলে হাসপাতাল সূত্রে জানাগেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোরের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, কি দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনানো হয়েছে সেটা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। রাত সাড়ে ১২টা পর্যন্ত ২১ জন মরদেহ উদ্ধার করেছি। উদ্ধার কাজ
চলমান রয়েছে। তবে তিনি আর কিছু বলতে চাননি।

Tags: অগ্নি সংযোগনিহত ২১যশোরহোটেলে আগুন
Previous Post

‘এই মুহূর্তে সবার আরো বেশী সহানুভূতিশীল হতে হবে’

Next Post

রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক, হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার

Next Post
রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক, অন্তর্বর্তীকালীন সরকার আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক, হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার

বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদেরের বাড়িতে অগ্নিসংযোগ-ভাংচুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT