চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র-জনতার এই জয়ে যে প্রতিক্রিয়া জানালেন ড. মুহাম্মদ ইউনূস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:39 পূর্বাহ্ন 06, আগস্ট 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পরে ছাত্র-জনতার এই জয়কে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে আখ্যায়িত করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

ভারতের দ্য প্রিন্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্রথম কথা আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতা অর্জন করেছি। এতদিন আমরা ছিলাম দখল হয়ে যাওয়া একটি দেশে থাকার মতো। এখানে শেখ হাসিনা যে আচরণ করছিলেন, তা ছিল দখলদার বাহিনী, একজন স্বৈরশাসক, একজন জেনারেল এবং আরও অনেকের মতো। তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন। সোমবার বাংলাদেশের সব মানুষ নিজেদেরকে স্বাধীন মনে করছেন। আবারো তারা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলেন। সারাদেশে এই স্বাধীনতা উদ্‌যাপিত হচ্ছে।

তিনি আরও বলেন, যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সেই তরুণদের অভিনন্দন জানাচ্ছেন সবাই। তারা আমাদেরকে আদতে স্বাধীন করেছেন। সবাইকে একত্রিত করেছেন। পুরো দেশকে স্বাধীন করেছেন। সবাই স্বাধীনতার আনন্দ উপভোগ করছেন। আমাদেরকে পরবর্তী পদক্ষেপ শুরু করতে হবে। আমাদের সামনে এখন সব সমস্যা। আমাদের জন্য একটি চমৎকার দেশ সৃষ্টির কাজ নতুন করে শুরু করতে হবে এখন। এসবই আমাদের প্রতিশ্রুতি। ছাত্র এবং যুবসমাজ আমাদের ভবিষ্যতের নেতৃত্ব দেবেন। আমি সেদিকেই তাকিয়ে আছি।

সেনাবাহিনীর মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠন বিষয়ে তিনি বলেন, আমি নিশ্চিত এসবই হবে। হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এখন আমরা মুক্ত। আমরা যা চাই তা এখন করতে পারবো। সারাদেশের সব ইস্যু এখন সমাধান করা হবে। আমি নিশ্চিত আমরা চমৎকার একটি সূচনা করবো।

নতুন এই বাংলাদেশের যাত্রায় ড. ইউনূসের ভূমিকা কী হবে জানতে চাইলে তিনি বলেন, আমি জনগণের সঙ্গে আমার কাজ অব্যাহতভাবে চালিয়ে যাবো। তা হলো সামাজিক ব্যবসা এবং সবকিছু। অধিক মুক্ত পরিবেশে আমি আমার কাজ অব্যাহত রাখবো। শেখ হাসিনা শাসকগোষ্ঠীর সময়ে এমন পরিবেশ পাইনি। কারণ, তিনি সবসময় আমাকে আক্রমণ করেছেন।

খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর বাসভবন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা হয়েছে বিষয়ে প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, এটা আসলে শেখ হাসিনা সর্ম্পকে জনগণের ক্ষোভ! হাসিনা নিজে যা করেছেন নিজের জন্য এবং তার পিতার জন্য, তারই ফল এটা। তিনিই এমন ক্ষতি অর্জন করেছেন। এটা যুব সমাজের ত্রুটি নয়। এটা হলো শেখ হাসিনার ভুল।

আরও পড়ুন: ড. ইউনূসকে ‘প্রধান উপদেষ্টা’ করে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান

Tags: ড. ইউনূসড. মুহাম্মদ ইউনূস
Previous Post

বাংলাদেশ নিয়ে আলোচনায় মোদির জরুরি মন্ত্রিসভার বৈঠক

Next Post

ড. ইউনূসকে ‘প্রধান উপদেষ্টা’ করে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান

Next Post
তিন যুবক বসে আলোচনা করছেন, একটি আধুনিক অফিস পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসকে 'প্রধান উপদেষ্টা' করে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান

শিক্ষার্থীরা স্কুলে ক্লাস করছে, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি অফিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT