চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 04, আগস্ট 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের লোগো, বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

রোববার ৪ আগস্ট দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টারস ইউনিটের সাগর-রুনি সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই রূপরেখা তুলে ধরা হয়।

এসময় বক্তারা বলেন, আমরা একটা ভয়ংকর সময় পার করছি। একই সঙ্গে আমরা একটা অসাধারণ সৃষ্টিশীল সম্ভাবনাময় সময়ও পার করছি। আমরা ভয়ংকর দমন-পীড়ন দেখছি, আমরা অসাধারণ প্রতিরোধও দেখছি। আমরা দেখতে পাচ্ছি, নারী-পুরুষ- শ্রমজীবী-পেশাজীবী-শিক্ষার্থী-শিক্ষক-সকলের ওপর আক্রমণ চলছে। এই আক্রমণের ফলে সংবাদ মাধ্যমের হিসাব অনুযায়ী গত ১৬ জুলাই থেকে প্রায় তিনশর কাছাকাছি মানুষ শহীদ হয়েছেন সরকারি দল ও তার অঙ্গ সংগঠনের সশস্ত্র ব্যক্তি এবং রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে। এই নিহতের কাতারে কে নেই! আছেন শিক্ষার্থী, শিশু-কিশোর, শ্রমজীবী মানুষ, সাংবাদিকরা। গণঅভ্যুত্থান আমরা অনেক দেখেছি। কিন্তু মাত্র ২-৩ সপ্তাহের মধ্যে এতো প্রাণহানি বাংলাদেশ আর কখনও দেখেনি।

এই ভয়ংকর নিপীড়নের বিপরীতে অসাধারণ প্রতিরোধ গড়ে তুলেছে শিক্ষার্থীরা। শত নিপীড়ন ও প্রলোভন সত্ত্বেও তাদের ঐক্য অটুট। সরকার এবং তাদের গুণ্ডাবাহিনীর অব্যাহত নারকীয় আক্রমণের পরও এ প্রতিবাদ বন্ধ হয়নি। প্রতিবাদ-প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে পাবলিক-প্রাইভেট ইউনিভার্সিটি, স্কুল-কলেজ একাকার হয়েছে, শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবক একাকার হয়েছে, পেশাজীবী-শ্রমিক একাকার হয়েছে, নারী-পুরুষ, সমতল-পাহাড় একাকার হয়েছে, সারা বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ এখন একটা মুক্ত বাংলাদেশের জন্য লড়াই করছে। আজকে আর এ আন্দোলন কেবল কোটা-সংস্কারের প্রশ্নে আটকে নেই, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শিক্ষার্থী-জনতার এক গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ৯ দফা দাবি আজ গুলি, হত্যাযজ্ঞ, হামলা, গণগ্রেফতার বন্ধ, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী-জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফায় এসে ঠেকেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক শিক্ষার্থীদের সকল দাবির প্রতি সংহতি জানিয়ে এই স্বৈরাচারী সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করছে।

তারপরও অতীতের অভিজ্ঞতা থেকে আমরা জানি এবং আমাদের শিক্ষার্থীরাও একমত হবেন যে, কেবল শেখ হাসিনা ও তার সরকারের পতন বাংলাদেশের মুক্তি আনবে না। পুনঃপুনঃ স্বৈরাচারী ব্যবস্থার বেড়ে ওঠা বন্ধ করবে না। কারণ আমাদের সংবিধানের মধ্যেই একব্যক্তিকেন্দ্রিক স্বৈরাচারী ব্যবস্থা বিকাশের সুযোগ লুকায়িত আছে। এই প্রক্রিয়ার মধ্যদিয়ে আমাদের মুক্তিযুদ্ধের মূলমন্ত্র বেদখল হয়ে গেছে। মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করতে হবে, মুক্তিযুদ্ধের নাম নিয়ে কিংবা না-নিয়ে লুটপাট, অন্যায়, দুর্নীতি, প্রাণ-প্রকৃতি বিধ্বংসী ‘উন্নয়নে’র মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর আক্রমণ আর চলবে না।

তারা আরও বলেন, মুক্তিযুদ্ধকে জনগণের হাতে ফেরত নিয়ে আসতে হবে যেন মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় রাষ্ট্রের বৈষম্যহীন গণতান্ত্রিক রূপান্তর করা যায়। যে রুটি-রুজির বৈষম্যের প্রশ্নে বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলন শুরু হয়েছিল, তাদের দেখানো পথেই বৈষম্যহীন নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। এই বৈষম্যহীন গণতান্ত্রিক রূপান্তর কীভাবে হবে সে আলোচনাই এখন মুখ্য। এই রূপান্তরের জন্য প্রয়োজন জন-আকাঙ্ক্ষার ভিত্তিতে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সংগ্রামরত শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবী মানুষ, শ্রমিক সংগঠন, নারী সংগঠন- সকলকে সম্মিলিতভাবে এই নতুন বন্দোবস্ত বাস্তবায়নে কাজ করতে হবে। সকল অন্তর্ঘাত পরাজিত করে এই যাত্রা অপ্রতিরোধ্য করে তুলতে হবে।

এসময় শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশের বৈষম্যহীন গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে রূপরেখা পাঠ করেন অধ্যাপক আনু মুহাম্মদ। রূপরেখাগুলো নিচে তুলে ধরা হল:

১। অবিলম্বে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মূল শক্তিগুলোর সম্মতিক্রমে, নাগরিক ও রাজনৈতিক শক্তিসমূহের মতামতের ভিত্তিতে শিক্ষক, বিচারপতি, আইনজীবী ও নাগরিক সমাজের অংশীজনদের নিয়ে একটি জাতি-ধর্ম-লিঙ্গ-শ্রেণির অন্তর্ভুক্তিমূলক অন্তর্বতীকালীন সরকার গঠন করা হবে। এই সরকারের সদস্য নির্বাচনে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখ্য ভূমিকা পালন করবেন। এই সরকারের কাছে শেখ হাসিনা সরকার পদত্যাগ করবে।

২। শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মূল শক্তিগুলোর অংশীজনদের প্রতিনিধিত্বকারী সংগঠনসমূহের সমন্বয়ে সর্বদলীয় শিক্ষার্থী-শিক্ষকসহ নাগরিকদের নেতৃত্বে একটি ছায়া সরকার গঠিত হবে। তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবে, যেন দেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত হয় এবং এই গণঅভ্যুত্থানের প্রকৃত দাবি ‘বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিষ্ঠার পথে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়। এ ধরনের ছায়া সরকার নির্বাচিত গণতান্ত্রিক ব্যবস্থায়ও অব্যাহত থাকতে পারে।

৩। অন্তর্বতীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবে সেগুলো হলো:
ক. জুলাই হত্যাকাণ্ড এবং জনগণের ওপর নৃশংস জোরজুলুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের জন্য জাতিসংঘের সহযোগিতায় তদন্ত কমিটি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে।
খ. সাম্প্রতিক সময়ে করা মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা বাতিল করবে এবং এসব মামলায় আটক
সবাইকে মুক্তি দিবে।
গ. সরকার গঠনের ৬ মাসের মধ্যে একটি সংবিধান সভা (কনস্টিটিউশনাল এসেম্বলি) গঠনের জন্য নির্বাচনের ব্যবস্থা করবে। নির্বাচিত সংবিধান সভা এমন এক গণতান্ত্রিক সংবিধান প্রস্তাব করবে যে সংবিধানে স্বৈরতান্ত্রিক, সাম্প্রদায়িক, জনবিদ্বেষী, বৈষম্যমূলক কোনো ধারা থাকবে না। সেই সংবিধানের ভিত্তিতে সরকার অবিলম্বে পরবর্তী সাধারণ নির্বাচন আয়োজন করবে।

৪। শিক্ষার্থী-নাগরিকদের অভ্যুত্থানের মূল শক্তিগুলোর মধ্যে সংলাপের ভিত্তিতে একটি ঘোষণাপত্র চূড়ান্ত করতে হবে যেখানে বৈচিত্র্য ও ভিন্নতার মেলবন্ধনে জনগণের বাংলাদেশের অগ্রযাত্রার পথ নির্দেশ করা হবে।

৫। প্রস্তাবিত অন্তর্বতীকালীন সরকার গঠন, মূল অংশীজনের তালিকা প্রণয়ন এবং শিক্ষার্থী জনতার ছায়া সরকার গঠনের প্রয়োজনে যোগাযোগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক যেকোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত।

এসময় তিনি বলেন, এ রূপরেখা একটি প্রাথমিক প্রস্তাব মাত্র, প্রয়োজনে এ প্রস্তাবকে আরও বিস্তৃত করার জন্য আমরা ভবিষ্যতে কাজ করতে আগ্রহী। সবশেষে বলতে চাই, আমাদের ইতিহাস মনে রাখতে হবে-আমাদের ইতিহাস শুধু মাত্র খাওয়ার ইতিহাস নয়, আমাদের ইতিহাস প্রতিরোধেরও ইতিহাস, নতুনত্ব নির্মাণেরও ইতিহাস। সেই ইতিহাস নির্মাণে শিক্ষার্থীদের সাথে আমরা সবাই সম্মিলিতভাবে ভূমিকা পালন করব।

Tags: অন্তর্বর্তীকালীন সরকারবিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের
Previous Post

আরেকটি ব্রোঞ্জের লড়াইয়ে ভারত

Next Post

সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা

Next Post
বাংলাদেশ সরকারের লোগো, কেন্দ্রে মানচিত্র সহ সবুজ ও লাল রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা

আন্দোলনকারীরা ঢাকা মার্চের জন্য প্রস্তুত, ব্যানার ও পতাকা হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলনকারীদের কর্মসূচি পরিবর্তন: ‘মার্চ টু ঢাকা’ আগামীকাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT