চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাড়া-মহল্লায় অবস্থান কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 03, আগস্ট 2024
in রাজনীতি
A A
আওয়ামী লীগের নেতারা পাড়া-মহল্লায় অবস্থান কর্মসূচি পালন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকছে আওয়ামী লীগ, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন পরিস্থিতিতে আজকে পূর্বঘোষিত শোক মিছিল বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

এর পরিবর্তে আগামীকাল রোববার রাজধানী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েতের ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক৷

আসছে ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন। এই দিনের কর্মসূচি ঘোষণা দিতে গিয়ে তিনি বলেন: জন্মদিন হলেও শেষ পর্যন্ত এটা আমাদের শোকে পরিণত হয়। তাই আমরা ওই দিন সোমবার ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট থেকে গুলিস্তান পার্টি অফিস পর্যন্ত শোক মিছিল করবো।

শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন: সরকারকে উৎখাতের অপচেষ্টা চালাচ্ছে বিএনপি-জামায়াত। এই বিএনপি-জামায়াত জনগণ দ্বারা প্রত্যাখ্যাত, চরম ব্যর্থ। তারা বিভিন্ন আন্দোলনের ওপর ভর করে। এখন ছাত্র ভর করেছে। শেখ হাসিনা সরকার ধৈর্য সহকারে সকল কিছু মোকাবেলা করছে। কোটা আন্দোলন ঘিরে বিএনপি-জামায়াত লাশের রাজনীতি করছে।

তিনি আরও বলেন: গতকাল সহিংসতা করে তারা পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। অকালে দুটি প্রাণ ঝরে গেছে। একজন পুলিশ সদস্য মারা গেছে। অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য হামলা ভাংচুর অরাজকতা করেছে৷ হত্যার দায় কার, এর দায় বিএপি-জামায়াতকে নিতে হবে। বিশ্বাস করি এসব সন্ত্রাস সহিংস কর্মকাণ্ডের সঙ্গে ছাত্ররা জড়িত না।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন: কোটা প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত হবে। সুষ্ঠ তদন্তের স্বার্থে জাতিসংঘও যদি অন্তর্ভুক্ত হয় আমাদের কোন আপত্তি নেই।

কোটা সংস্কার আন্দোলন ছাত্রদের হাতে নেই দাবি করে তিনি বলেন: আন্দোলন বেহাত হয়ে গেছে। চলে গেছে অন্য হাতে। বিএনপি-জামায়াতেট এই অশুভ শক্তির অশুভ তৎপরতা আমরা সফল হতে দিতে পারি না। আমরা শিক্ষার্থীদের নিকট দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। কোন পক্ষকে বাদ দিয়ে নয় সকলকে নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আমরা সংঘাত এড়িয়ে চলছি।

শিশু নিহতে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন: অবুঝ শিশুরা কোন রাজনৈতিক বিবেচনার পড়ে না। অবুঝ শিশুকে মেরে সরকারের কোন লাভ কী। ইউনিসেফকে অনুরোধ করবো তারা যে ৩২ শিশু মৃত্যুর কথা বলছে, তাদের নাম ধাম ঠিকানা সহ আমরা জানতে চাই। তারপর আমরা ব্যবস্থা নেবো।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সংগঠনিক সম্পাদকআ ফ ফ ম বাহাউদ্দীন নাছিম, এসএম কামাল হোসেন, বিএম মোজাম্মেল, সংসদ সদস্য শামীম ওসমানসহ অনেকে।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদের
Previous Post

নৃশংসতার বিচারের দাবিতে ক্রিকেট মাঠের সাংবাদিকদের মানববন্ধন

Next Post

হিটে ষষ্ঠ হয়ে বাদ পড়লেন ইমরানুর

Next Post
অলিম্পিক ট্র্যাক রেসে তিনজন দৌড়বিদের প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

হিটে ষষ্ঠ হয়ে বাদ পড়লেন ইমরানুর

জনতা গাড়ি ভাঙচুর ও আগুন দেয়, কুমিল্লায় সংঘর্ষের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় এসি ল্যান্ডের গাড়ি ভাঙচুর-আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT