চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য করে ক্ষমতায় যাওয়া যাবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 অপরাহ্ন 02, আগস্ট 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
প্রাণিসম্পদ মন্ত্রী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান বলেছেন, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য করে ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন। ক্ষমতায় যেতে চাইলে আগামী ২০২৯ সালের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

আজ রবিবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান বলেন, সম্ভাবনার এই বাংলাদেশকে কেউ হত্যা করতে চাইলে তা বরদাশত করা হবে না। এই বাংলাদেশে নৈরাজ্য করে, অগ্নিসন্ত্রাস করে কেউ যদি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাহলে সে স্বপ্ন হবে দিবালোকের স্বপ্ন। ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ নির্বাচন। ক্ষমতায় যেতে চাইলে আগামী ২০২৯ সালের নির্বাচনে অংশগ্রহণ করেন। কিন্তু মেট্রো রেল জ্বালিয়ে, পদ্মা ব্রীজ, সেতু ভবনে অগ্নিসন্ত্রাস করে, সরকারি স্থাপনা ধ্বংস করে কেউ ক্ষমতায় আসতে পারবে না।

মন্ত্রী বলেন, ২০১৮ সালেই ছাত্রদের দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারি চাকুরিতে কোটা বাতিল করে দিয়েছিলেন। পরবর্তীতে হাইকোর্ট সে আদেশ বাতিল করলে সরকারই আপীল বিভাগে আপীল করে। এরপর সরকার শুনানির তারিখ এগিয়ে আনার উদ্যোগ নিলে আপীল বিভাগ শুনানির তারিখ এগিয়ে এনে ছাত্রদের দাবী অনুযায়ী কোটা সংস্কার করে। সরকার আন্তরিক ছিল বলেই দ্রুত সময়ের মধ্যে এটা করা সম্ভব হয়েছে। যারা আন্দোলন করছিল এ রায়ের পরিপ্রেক্ষিতে তাদের বরং উৎসব করা উচিৎ। কারণ তাদের দাবীর চেয়েও তারা বেশি পেয়েছে।

মন্ত্রী আরও বলেন, আজকে কোটা আন্দোলনের উপর ভর করে কোমলমতী ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করে ৭১ এর পরাজিত অপশক্তিরা দেশ বিরোধী শ্লোগান দিয়ে মেট্রো রেল, পদ্ম সেতু, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিস, সেতু ভবন, হানিফ ফ্লাইওভারসহ সরকারি স্থাপনা ও সম্পদ ধ্বংস করেছে। অর্থাৎ কোটা আন্দোলন নয় বরং তাদের ইস্যু ছিল সরকার পতনের আন্দোলন। তারা সরকার পতন করতে চেয়েছিল। তারা ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনের মধ্যে ঢুকে নৈরাজ্য করে ক্ষমতা দখল করতে চেয়েছিল। ৭১ এর পরাজিত পুরনো শক্তিরা নতুন কায়দায় ক্ষমতা দখল করতে চেয়েছিল। বিদেশ থেকে অর্থের যোগান দিয়ে এবং পৃথিবী ব্যাপি গুজব রটিয়ে সরকারের বিরুদ্ধে উস্কানি দেয়া হয়েছে বলেও এসময় তিনি মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনই হলো আমাদের জীবনের অংগীকার। এই অংগীকার নিয়েই শেখ হাসিনা আজ দেশের চৌহদ্দি পেরিয়ে সারা পৃথিবীতে সমাদৃত। শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ শুধু উন্নয়নশীল দেশ হিসেবেই নয় বরং এ দেশ হবে পৃথিবীর উন্নত দেশের মধ্যে অন্যতম একটি দেশ। আমরা এ উন্নয়নকে ধুলায় লুটিয়ে যেতে দেব না।

বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে নির্বাচনী এলাকাবাসীর উদ্দেশ্যে আব্দুর রহমান বলেন, তিন তিন বার ক্ষমতায় গিয়েও তিনি প্রতিহিংসার রাজনীতি করেননি, বরং ফরিদপুরের তিন উপজেলার বিরোধী পক্ষও শান্তিতে আছে। তিনি বলেন, রাজনৈতিক সহমর্মিতা ও সুসম্পর্ক বজায় রেখেই রাজনীতি করতে চাই। এই জনপদকে শান্তির জনপদ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। সারাদেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালিতে তারা কোন কর্মসূচি দেননি এজন্য তাদের ধন্যবাদ জানাই। আগামীতেও এভাবে শান্তিপূর্ণ সহঅবস্থান বজায় রাখার জন্য নেতাকর্মীদের প্রতি তিনি এসময় আহবান জানান।

তিনি ফরিদপুরে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে অশুভ শক্তির মোকাবেলার আহবান জানান। রাজনীতির নামে কোন ধরণের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস করে ফরিদপুরের তিন উপজেলায় অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা প্রতিহত করবে বলে মন্তব্য করেন তিনি।

দলীয় নেতাকর্মীদের প্রতিরোধ আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের সংকটকালে জেলা, উপজেলা, ইউনিয়ন ও তৃণমূল ওয়ার্ড পর্যন্ত প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরী হয়ে দায়িত্ব পালন করতে হবে।’ আমি এই তিন উপজেলার উন্নয়নের যে মহাপরিকল্পনা আমি হাতে নিয়েছি তা যদি বাস্তবায়ন করতে পারি, তবে তা হবে সারা বাংলাদেশের উন্নয়নের দৃষ্টান্ত।’

বিশেষ বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও মেয়র সেলিম রেজা লিপনসহ উপজেলার জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী আব্দুর রহমান উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে কয়েকটি পুকুর এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।

Tags: মোঃ আব্দুর রহমানমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
Previous Post

২৪ ঘণ্টার রেকর্ড বৃষ্টিতে ডুবল নোয়াখালী শহর, চরম দুর্ভোগে মানুষ

Next Post

বৃষ্টি এবং পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন

Next Post
বৃষ্টি ও পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি এবং পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন

প্রতিবাদী যুবকদের রাস্তায় আন্দোলন, শহরের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদের পক্ষে সংগীতশিল্পীরা রাস্তায় নামছেন শনিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT