চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশটা আমার, দেশটার সংস্কারও করবো আমরা’

ছাত্র আন্দোলনের পক্ষে রাস্তায় নেমে বললেন দেশের জনপ্রিয় তারকা অভিনেত্রী আজমেরী হক বাঁধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 01, আগস্ট 2024
in বিনোদন
A A
জনপ্রিয় নারী নেতা সংবাদ সম্মেলনে কথা বলছেন, ব্যস্ত জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিজের দেশে অধিকার ও স্বাধীনতা নিয়ে থাকবো। এরকম নিপীড়িত হয়ে আমি থাকবো না’- কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সমর্থন দিতে রাস্তায় নেমে দৃঢ়তার সাথে এমনটাই বললেন লাক্সচ্যানেল আই সুপারস্টার খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ-এর ব্যানারে রাস্তায় নামেন দেশের জনপ্রিয় তারকা শিল্পীরা। নিরীহ ছাত্র ও মানুষ হত্যার প্রতিবাদে এসময় কথা বলেন তারা।

‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত অভিনেত্রী বাঁধন এসময় প্রতিবাদ জানিয়ে বলেন,“যে রাষ্ট্র প্রকাশ্যে নিরীহ মানুষের উপর নির্বিচারে গুলি চালায়, যে রাষ্ট্র নির্বিচারে গণগ্রেপ্তার করে; সে রাষ্ট্র কখনোই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি হতে পারে না।”

নিরীহ মানুষকে হত্যার দায় রাষ্ট্রের নিতে হবে জানিয়ে সোচ্চার কণ্ঠে বাঁধন বলেন,“ওই বাচ্চাগুলোর জায়গায় আমার মেয়ে থাকতে পারতো। ওই মানুষগুলোর জায়গায় আমি আপনি থাকতে পারতাম। এই রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে পারে নাই। এর দায় রাষ্ট্রের নিতে হবে।”

বাঁধন এসময় চিৎকার করে অন্যায়ের প্রতিবাদ করে বলেন, “আমাদের নিরাপত্তা দিতে হবে এই রাষ্ট্রের। আমি যখন আমার অধিকারের জন্য রাস্তায় দাঁড়াবো, তখন কেউ এসে আমাকে কোনো দলীয় ট্যাগ দিবে না। এই ট্যাগের রাজনীতি থেকে বের হতে হবে। আমার অধিকার লাগবে, আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই। আমি এই দেশেই থাকবো। এই ভাবেই থাকবো। আমার অধিকার, স্বাধীনতা নিয়ে থাকবো। এরকম নিপীড়িত হয়ে আমি থাকবো না। আমার সন্তান এই পরিবেশে বেড়ে উঠবে না। কারণ দেশটা আমার। দেশটার সংস্কারও করবো আমরা।”

শুধু বাঁধন নয়, ছাত্রদের আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় এসময় নিন্দা জানান সমবেত শিল্পী সমাজ। এতে উপস্থিত ছিলেন আজাদ আবুল কালাম, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, শিবু কুমার শীল, অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী মিথিলা, আজমেরী হক বাঁধন, নির্মাতা আদনান আল রাজীব, অভিনেতা সিয়াম আহমেদ, সৈয়দ আহমেদ শাওকী, ইরেশ যাকেরসহ আরো অনেকে।

Tags: আজমেরী হক বাঁধনবাঁধনরাষ্ট্রলিড বিনোদনসিনেমাসুপারস্টার
Previous Post

কেরালার ভুমিধসে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, চলছে উদ্ধার কাজ

Next Post

৫০ মিটার রাইফেলে সোনা চীনের, ভারতের তৃতীয়

Next Post
চীনের শুটার ৫০ মিটার রাইফেলে সোনা জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ মিটার রাইফেলে সোনা চীনের, ভারতের তৃতীয়

প্রেস কনফারেন্সে বক্তা ও সাংবাদিকরা মুখোমুখি আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঘরে বসে থাকার অবস্থায় আমরা নাই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT