চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ বছর ফাঁসির সেলে থাকা শরীফা-সামাদের আমৃত্যু কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 01, আগস্ট 2024
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা নিয়ে প্রায় ২৪ বছর ফাঁসির সেলে (কনডেম সেল) থাকার পর শরীফা বেগম ও সামাদের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

শরীফা বেগম ও সামাদের আপিল খারিজ করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগ এই রায় দেন। সেই সাথে ফাঁসির সেল থেকে শরীফা ও সামাদকে সাধারণ সেলে নেওয়ার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। আদালতে শরীফা ও সামাদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গত ১ জুলাই দৈনিক দেশ রূপান্তরে ‘ফাঁসির দিন গুনে এক নারীর ২৪ বছর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি প্রধান বিচারপতির নজরে আসার পর শরীফার আপিল মামলা দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হয়। এরপর শরীফা ও সামদের আপিলটি শুনানির কার্যতালিকায় আসে। একপর্যায়ে গত ৩১ জুলাই আপিল বিভাগের কার্যতালিকার ৮০ নম্বর ক্রমিকে থাকা আইটেমটি দ্রুত শুনানির জন্য উপস্থাপন (মেনশন) করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এসময় সর্বোচ্চ আদালতকে এই আইনজীবী বলেন, ‘সম্ভবত দেশের ইতিহাসে এতো বছর কোন নারী বন্দীর কনডেম সেলে থাকা এটাই একমাত্র ঘটনা। তাই বিষয়টির দ্রুত শুনানির আবেদন করছি।’

এরপর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ বিষয়টি বৃহস্পতিবার শুনানির জন্য নির্ধারণ করেন। সে অনুযায়ী আজ শুনানি শেষে রায় দেন সর্বোচ্চ আদালত।

১৯৯৮ সালের ২২ মে রাজধানীর মতিঝিল থানার অধীন শান্তিনগর এলাকার একটি ফ্ল্যাটে রুবিনা আক্তার নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়। রুবিনার ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করতেন শরীফা। পাশের একটি ভবনের তৃতীয়তলার একটি ফ্ল্যাটে গৃহভৃত্য সামাদের সঙ্গে তার প্রেমের মেলামেশার সম্পর্ক ছিলো। এনিয়ে শরীফাকে বকাঝকা, ঘটনা প্রকাশ করা ও মারধর করে তাড়িয়ে দেন রুবিনা। পরবর্তী প্রতিশোধ নিতে রুবিনাকে হত্যা করতে সামদকে শর্ত দেয় শরীফা। এরপর রুবিনাকে হত্যা করা হয়। এঘটনায় করা মামলায় ২০০০ সালের ৩১ অক্টোবর সামাদ ও শরীফাকে মৃত্যুদন্ড দেয় আদালত। এই রায়ের পর থেকে সামাদ ও শরীফাকে পাঠিয়ে দেওয়া হয় ফাঁসির আসামিদের সেলে। পরবর্তী হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল থাকে।

Tags: শরীফাসুপ্রিম কোর্টহাইকোর্ট
Previous Post

মৃত্যুদণ্ড না দেওয়ার শর্তে নাইন-ইলেভেন হামলার দায় নিতে রাজি ৩ অভিযুক্ত

Next Post

অলিম্পিক: কোয়ার্টারে ব্রাজিলের ম্যাচ কবে, কখন

Next Post
ব্রাজিল ও স্পেনের ফুটবল ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

অলিম্পিক: কোয়ার্টারে ব্রাজিলের ম্যাচ কবে, কখন

বিভিন্ন শিশুদের হাসিমুখের ছবি, আনন্দ ও খুশির প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরের ছুরিকাঘাতে নিহত ৩ শিশু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT