চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ি জঙ্গলে পর্যটকের উপর ভালুকের হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:39 অপরাহ্ন 31, জুলাই 2024
in আন্তর্জাতিক
A A
বনজঙ্গলে পর্যটকের উপর ভালুকের হামলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটকের উপর হামলা করায় ইতালির পাহাড়ি জঙ্গলে এক খয়েরি মা ভালুককে গুলি করে হত্যা করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে পশুপ্রেমিরা।

ডয়েচে ভেলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, ইতালির উত্তরে আলপসের পাদদেশে ট্রেনটো অঞ্চল। পাহাড়ি জঙ্গলে ঘেরা এই অঞ্চলেই বাস করছিল একটি খয়েরি ভালুক। মা ভালুকটি গত বেশ কিছুদিন ধরে সেখানে পর্যটকদের উপর হামলা চালাচ্ছিল বলে অভিযোগ। কিছুদিন আগে এক ফরাসী পর্যটকের উপর সে ভয়াবহ হামলা চালায়। এরপর থেকেই ওই ভালুকের সন্ধানে ঘুরছিল স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (৩০ জুলাই) তাকে চিহ্নিত করে গুলি করে হত্যা করা হয়।

ওই ভালুকটির নাম ছিল কেজেআই। তার সঙ্গে তিনটি বাচ্চা ছিল বলে জানা গেছে।

পশুপ্রেমীদের দাবি, ওই শিশু ভালুকগুলিকে রক্ষা করার জন্য বার বার আক্রমণ চালাচ্ছিল মা ভালুক। তাদের অভিযোগ, সম্প্রতি ওই অঞ্চলে পর্যটকদের যাতায়াত বেড়ে গেছিল। সে জন্য নিজেকে এবং শিশুদের সুরক্ষিত বলে মনে করছিল না ওই মা ভালুকটি।

স্থানীয় প্রশাসন জানায়, গত কিছুদিনে অন্তত সাতবার পর্যটকদের উপর আক্রমণ চালিয়েছে ওই ভালুকটি। তবে ৪৩ বছরের ফরাসী পর্যটকের উপর আক্রমণ ছিল সবচেয়ে ভয়ঙ্কর। হাতে এবং পায়ে ক্ষত নিয়ে কোনোভাবে এলাকা ছেড়ে পালান ওই পর্যটক। ফোন করে সাহায্য চান।

ইতালির জাতীয় পরিবেশমন্ত্রীও এই ঘটনার বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, স্থানীয় প্রশাসন যা করেছে, তার সঙ্গে তিনি সহমত নন। এভাবে একটি ভালুক মেরে সমস্যার সমাধান হবে না। প্রয়োজন ভালুকগুলিকে স্টেরিলাইজ করা। তাদের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে।

পশুপ্রেমী দলগুলির বক্তব্য, এই ঘটনার পর কার্যত অনাথ হয়ে গেল তার সন্তানেরা। তাদের দেখভাল কী করে করা হবে, তা নিয়ে প্রশাসনের কোনো পরিকল্পনা নেই।

আন্দোলনকারীদের দাবি, রাতারাতি ভালুকটিকে মারার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগটুকুও তারা পায়নি। অতীতে এমন ঘটনা ঘটেছে। পশুপ্রেমী সংস্থার মামলার জেরে প্রশাসন জারি করা নির্দেশ বদলাতে বাধ্য হয়েছে।

২০২৩ সালে ওই একই এলাকায় আরেকটি ভালুককে মারার নির্দেশ দিয়েছিল প্রশাসন। কিন্তু পশুপ্রেমী সংস্থাগুলির উদ্যোগে মামলা হয়। আদালত শেষপর্যন্ত ভালুক হত্যার উপর স্থগিতাদেশ জারি করে। এবারও সময় এবং সুযোগ থাকলে তা করা সম্ভব হতো বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, ওই এলাকাটি ভালুকের থাকার জায়গা। গত কয়েকবছরে সেখানে অবাধে পর্যটকেরা ঘুরছেন। প্রশাসনের উচিত, পর্যটনে রাশ টানা।

Tags: গুলি করে হত্যা
Previous Post

নিউ ইয়র্কে গিয়ে ডিভোর্স চর্চায় ঘি ঢাললেন ঐশ্বরিয়া

Next Post

বাসায় থেকেও গুলিতে নিহত শিশুদের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট

Next Post
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসায় থেকেও গুলিতে নিহত শিশুদের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট

আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা ম্যাচের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ম্যাচ নিয়ে কিছু বলতে চান না ফ্রান্স কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT