চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার জেল থেকে প্যারিস অলিম্পিকে ব্রিটনি গ্রিনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 পূর্বাহ্ন 30, জুলাই 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
রাশিয়ার জেল থেকে মুক্তি পেয়ে প্যারিস অলিম্পিকে ব্রিটনি গ্রিনার. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে মেয়েদের বাস্কেটবল ইভেন্টে অলিম্পিকে দুবার জিতেছেন স্বর্ণপদক। এনসিএএ চ্যাম্পিয়নশিপ বা ফিনিক্সের জার্সিতে ডব্লিউএনবিএ শিরোপা জয়ের সুখস্মৃতিও রয়েছে। তবে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারির দুঃসহ স্মৃতি তাকে আজীবন তাড়া করে ফিরবে। মস্কো বিমানবন্দরে আটক হয়ে মাদক চোরাচালানের দায়ে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। পরে বন্দী বিনিময়ের মাধ্যমে মুক্তি পেয়ে তৃতীয়বার অলিম্পিক মাতাতে এখন প্যারিসে ব্রিটনি গ্রিনার।

৩৩ বর্ষী গ্রিনার রাশিয়ায় পেশাদার লিগে খেলতে গিয়েছিলেন। মস্কো বিমানবন্দরে লাগেজে হ্যাশ তেল (তরল গাঁজা) ও ভ্যাপ কার্তুজসহ তাকে আটক করা হয়েছিল। তার চিকিৎসক ওষুধ হিসেবে ব্যবহারের জন্য প্রেসক্রিপশনে হ্যাশ তেলের উল্লেখ করেছিলেন। তবে রাশিয়ায় আইন অনুযায়ী সেটি বহন করা অবৈধ। অবৈধ ওষুধ রাখার এবং পাচারের অভিযোগে তাকে দোষী করেছিলেন দেশটির আদালত। যদিও গ্রিনারের জোর দাবি ছিল, ভুল করলেও সৎ ছিলেন।

গ্রিনারকে মুক্ত করতে রাশিয়াকে বন্দী বিনিময় প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। ভিক্টর বাউট নামের একজন রুশ অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে বন্দী বিনিময়ের প্রস্তাবে সায় দেয় রাশিয়া। সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পসহ ইউএস রিপাবলিকান আইন প্রণেতারা চুক্তির সমালোচনা করেছিলেন। চুক্তি সম্পন্নের প্রেক্ষিতে প্রায় ১০ মাস রাশিয়ার জেলে কাটানোর পর ২০২২ সালের ৮ ডিসেম্বর মুক্তি পান গ্রিনার। কয়েকমাস পরে ২০২৩ মৌসুমের জন্য ডব্লিউএনবিএ দিয়ে বাস্কেটবল কোর্টে ফিরে আসেন।

অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতার আগ পর্যন্ত পেশাদার কোনো ইভেন্টে গ্রিনার আর কখনো বিদেশে খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার তার দেশ যুক্তরাষ্ট্র মেয়েদের বাস্কেটবল ইভেন্টে টানা অষ্টম সোনার পদক জয়ের জন্য অভিযান শুরুর সময় তিনি আবার লাল-সাদা-নীল জার্সি পরবেন।

গ্রিনার গণমাধ্যমে বলেছেন, ‘অলিম্পিকে অংশ নেয়া সবসময় আমার কাছে সবকিছুকে বোঝায়। আমার বাবা ১৬৬৮-১৯৬৯ সাল পর্যন্ত একজন মেরিন সেনা ছিলেন। আমাদের জন্য, আমার জন্য, আমার দেশের প্রতিনিধিত্ব করা বিশাল অর্থ বহন করে।’

‘বাস্কেটবলে জড়ানোর আগে আসলে সামরিক বাহিনীতে থাকতে চেয়েছিলাম। এখন যুক্তরাষ্ট্রের জার্সি পরতে পেরে, অনেক দুর্দান্ত নারীদের মধ্য থেকে আবার আমাকে বাছাইয়ের জন্য সম্মানিত হয়ে এবং তৃতীয়বারের মতো অলিম্পিকে আসতে পেরে আমি সত্যিই মুগ্ধ।’

‘নিজেকে বলার চেষ্টা করছি আবেগ যাতে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের হাতে সময় নেই। কিন্তু এখানে আবেগ থাকবে। সব জায়গায় আবেগ থাকতে চলেছে। তবে এটি অলিম্পিক, মনে করি প্রত্যেকের অনেক আবেগ রয়েছে।’

সোমবার মেয়েদের বাস্কেটবল ইভেন্টে জাপানকে ১০২-৭৬ ব্যবধানে হারিয়ে শুভ সূচনা পেয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটনি গ্রিনার জেল থেকে ছাড়া পাওয়ার পর এদিন প্রথমবার নিজ দেশের বাইরে খেলতে নেমেছিলেন।

Tags: জেলপ্যারিস অলিম্পিক-২০২৪বাস্কেটবলযুক্তরাষ্ট্ররাশিয়ালিড স্পোর্টস
Previous Post

নির্বিচারে আটক বন্ধে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান

Next Post

অস্থিমজ্জা দান করে এক ছোট্ট মেয়ের জীবন বাঁচিয়েছেন সালমান

Next Post
সালমানের ছবি, তিনি একটি কালো জ্যাকেট ও হালকা সবুজ শার্ট পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্থিমজ্জা দান করে এক ছোট্ট মেয়ের জীবন বাঁচিয়েছেন সালমান

জাতিসংঘের পতাকা আকাশে উড়ছে, পাখা ও মেঘের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক-গ্রেপ্তারে জাতিসংঘের উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT