চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ দলের বৈঠকে জামায়াত ও শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 অপরাহ্ন 29, জুলাই 2024
in রাজনীতি
A A
বৈঠকে অংশগ্রহণকারী নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ দলের বৈঠকে জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে সাম্প্রতিক সহিংতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিজ্ঞতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৯ জুলাই) রাতে ১৪ দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক শেষে এ কথা জানান ওবায়দুল কাদের। এসময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুত্ব দিতে বলেছেন ১৪ দলের নেতারা।

চলমান পরিস্থিতি নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ১৪ দলের বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হয়রানীমুক্ত রাখার বিষয়েও আলোচনা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করতে ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত কয়েকদিনের অভিজ্ঞতায় ১৪ দল এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বলেন শরীকরা।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বর্তমান রাজনৈতিক অবস্থার বিশ্লেষণ দরকার আছে। জামায়াত-শিবিরকে নিষিদ্ধের বিষয়টি যুদ্ধাপরাধীদের বিচারের সময়ই এসেছিল। তখন করা হয়নি। এখন বিবেচনায় নেওয়া যায়।

এই সিদ্ধান্তকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জানমালের নিরাপত্তার জন্য ঐতিহাসিক বলে মন্তব্য করেন ১৪ দল নেতারা।

বৈঠকে হাসানুল হক ইনু সরাসরি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব দেন। তিনি বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার এখনই সময়। তাদের নিষিদ্ধ করার পাশাপাশি এই বিষয়ে জনমত গঠনে রাজপথে মিছিল-সমাবেশ করারও প্রস্তাব দেন তিনি।

Tags: ১৪ দল১৪ দলের বৈঠকওবায়দুল কাদেরজামায়াত নিষিদ্ধজামায়াত-শিবির
Previous Post

সাউথ কোরিয়ার পঞ্চম সোনা দলগত আর্চারিতে, তুরস্কের প্রথম পদক

Next Post

প্রবাসীদের সমস্যা সমাধানের প্রচেষ্টায় মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন

Next Post
বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের মালদ্বীপে বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসীদের সমস্যা সমাধানের প্রচেষ্টায় মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন

আটক ব্যক্তির হাতের হাতকড়া ও হাতের আঙুলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় ইবির ১৮ শিক্ষার্থীসহ আটক ৩০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT