চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিকে নিয়ে মশকরা কইরেন না: হাইকোর্ট

ডিবি অফিসে খাবারের দৃশ্য প্রসঙ্গে আদালত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 29, জুলাই 2024
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়কের ডিবি অফিসে খাবারের দৃশ্য প্রসঙ্গে শুনানিতে হাইকোর্ট বলেন, ‘জাতিকে নিয়ে মশকরা কইরেন না। যাকে নেন খাবার টেবিলে বসিয়ে দেন।’

বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা এক রিটের শুনানিতে  হাইকোর্ট এই মন্তব্য করেন। শুনানির একপর্যায়ে রাষ্ট্র পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী বলেন, ‘টিভিতে দেখেছি, এই ছয়জন সমন্বয়ক (ডিবি অফিসে) কাটাচামচ দিয়ে খাচ্ছে।’

তখন হাইকোর্ট বলেন, ‘এগুলো করতে কে বলেছে? কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা কইরেন না। যাকে নেন খাবার টেবিলে বসিয়ে দেন।’

সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে এই রিটটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি। এই রিটে ‘ছাত্রছাত্রী বা বিক্ষোভকারীদের রাস্তায় নামার আশংকা’র কথা উল্লেখ করে তাদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চাওয়া হয়। সেই সাথে এই রিটে কোটা বিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত নেয়াকে বেআইনি উল্লেখ করে তাদের মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে।

একপর্যায়ে দুপুর দেড়টায় বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করা হলে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির, শেখ মোহাম্মদ মোরশেদ ও মেহেদী হাসান চৌধুরী রিটটি গ্রহনযোগ্য নয় বলে রিটের আবেদন খারিজ করতে আবেদন করেন। সেই সাথে  রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন নিরাপত্তা দিতে ওই ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত নেয়া হয়েছে। তাদের গ্রেফতার বা আটক করা হয়নি।

অন্যদিকে, রিটের পক্ষে ব্যারিস্টার সারাহ হোসেন, জেড আই খান পান্না, জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী অনিক আর হক, মানজুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি রিটের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। সেই সাথে কোটাবিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত নেয়াকে বেআইনি উল্লেখ করে তাদের হাইকোর্টে উপস্থিত করা অথবা পরিবারের কাছে দিতে আদেশ চান। একপর্যায়ে হাইকোর্ট রাষ্ট্র পক্ষের আবেদনে ও রিটকারিদের পিটিশন কারেকশনের সময় দিয়ে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

Tags: ডিবিহাইকোর্ট
Previous Post

১০ মিটার এয়ার রাইফেলে রেকর্ডে স্বর্ণ আনলেন চীনের শেং

Next Post

ভারতে অনুপ্রবেশের অভিযোগে ২৩ বাংলাদেশি গ্রেপ্তার

Next Post
আসামিপক্ষের বাংলাদেশি গ্রেপ্তারদের ছবি, পুলিশ স্টেশনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে অনুপ্রবেশের অভিযোগে ২৩ বাংলাদেশি গ্রেপ্তার

জিএম কাদেরের ছবি, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ সমন্বয়কের মুক্তি চান জিএম কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT