চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে প্রাণীর দুধের রং কালো!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 29, জুলাই 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কালো দুধের মতো দেখাচ্ছে এই পানীয়, একটি গ্লাসে ঢালা হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুধের রং সাদা বলেই আমরা জানি। কিন্তু দুধের রং সাদা থেকে যদি হঠাৎ কালো হয়ে যায়, আশ্চর্য হবেন নিশ্চয়ই। হওয়ারই কথা। জানা যায়, গরু অথবা ছাগল নয়, তবে চারপায়ের এমন এক প্রাণী রয়েছে, যাদের থেকে কালো রঙের দুধ পাওয়া যায়। সন্তান প্রসবের পরেই কালো রঙের এই তরল তার শরীর থেকে নিঃসৃত হয়।

আফ্রিকায় এক বিশেষ ধরনের গন্ডার পাওয়া যায়, যার গায়ের রং কুচকুচে কালো। এই কালো গন্ডারের বিজ্ঞানসম্মত নাম ‘ডাইসেরস বাইকর্নিস’। কালো স্ত্রী গন্ডারের শরীর থেকেই কালো রঙের দুধ নিঃসরণ হয়। তবে উপাদানের নিরিখে সাদা দুধের সঙ্গে কালো দুধের বিস্তর ফারাক রয়েছে।

গবেষণায় জানা গেছে, কালো স্ত্রী গন্ডারের শরীর থেকে যে দুধ পাওয়া যায় তাতে জলের পরিমাণ অত্যন্ত বেশি। ফলে সাদা দুধের চেয়ে এর ঘনত্ব অনেকটাই কম। শুধু ঘনত্বের দিক থেকেই নয়, কালো দুধে ফ্যাটের পরিমাণও অত্যন্ত কম। পরীক্ষা করে দেখা গেছে, এই দুধে ফ্যাটের পরিমাণ ০.২ শতাংশ।

কালো দুধের রঙের এক বিশাল রাইনো rhinoceros ও ছোট রাইনো rhinoceros. Channel i News - চ্যানেল আই নিউজ ২০১৩ সালের একটি গবেষণা থেকে জানা গেছে, কালো দুধের ঘনত্ব কম হওয়ার নেপথ্যে রয়েছে কালো স্ত্রী গন্ডারের ধীর গতির প্রজননচক্র। সাধারণত জন্মের পর চার থেকে পাঁচ বছর অতিক্রান্ত হলে কালো স্ত্রী গন্ডারেরা সন্তান প্রসবে সক্ষম হতে পারে। এক বছরেরও বেশি সময় ধরে কালো স্ত্রী গন্ডারেরা অন্তঃসত্ত্বা থাকে। এক বারে একটি মাত্র সন্তানেরই জন্ম দিতে পারে তারা।

শুধু সন্তানধারণের জন্যই নয়, সন্তান পালনের ক্ষেত্রেও বেশি সময় লাগে কালো স্ত্রী গন্ডারের। সাধারণত সন্তান প্রসবের পর দু’বছরেরও বেশি সময় ধরে সন্তান পালন করে তারা।

সন্তান প্রসবের পর থেকেই কালো রঙের দুধ সন্তানকে পান করানো শুরু করে কালো স্ত্রী গন্ডার। দু’বছরেরও বেশি সময় ধরে সেই দুধ নিঃসৃত হতে থাকে।

গবেষকদের একাংশের দাবি, দীর্ঘ সময় ধরে কালো স্ত্রী গন্ডারের শরীর থেকে দুধ বার হওয়ার কারণে পুষ্টিগত দিক থেকে তা উন্নত নয়। সে কারণেই কালো রঙের দুধে ফ্যাট এবং প্রোটিনের পরিমাণ অত্যন্ত কম থাকে বলে জানিয়েছেন গবেষকেরা।

Previous Post

প্যারিস অলিম্পিকে বাগদানের খবর দিলেন লেডি গাগা

Next Post

টাইব্রেকে এয়ার রাইফেলে সোনার হাসি ১৬ বর্ষী সাউথ কোরিয়ানের

Next Post
বাংলাদেশের চ্যানেল আই অনলাইন সংবাদ, নারী এয়ার রাইফেলে সোনা জেতা সাউথ কোরিয়ানের কিশোরী. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইব্রেকে এয়ার রাইফেলে সোনার হাসি ১৬ বর্ষী সাউথ কোরিয়ানের

আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করলেন ৬ সমন্বয়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

যেকোন সময় ডিবি কার্যালয় থেকে ছাড়া পাবেন সমন্বয়করা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT