চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারিয়ে এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

ঘুচল ২০ বছরের অপূর্ণতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:49 অপরাহ্ন 28, জুলাই 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য, বাংলাদেশি ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ বছরের অপেক্ষা ঘুচল শ্রীলঙ্কার মেয়েদের। পাঁচবার এশিয়া কাপ ফাইনাল খেললেও এবারই প্রথম চ্যাম্পিয়ন হল তারা। রোববার ডাম্বুলায় আসরের ফাইনালে সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে ৮ উইকেটে হারিয়েছে চামারি আত্তাপাতুর দল। ১৬৬ রান তাড়ায় জেতা ম্যাচে স্বাগতিক দেশের অধিনায়ক খেলেন ৪৩ বলে ৬১ রানের ইনিংস।

পরে দারুণ ফিনিশিংয়ে ম্যাচ জেতান হারসিথা সামারাবিক্রমা। ৫১ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে হন ম্যাচসেরা। ১৬ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসে জয়ে অবদান রাখেন কাভিশা দিলহারি। ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় লঙ্কান মেয়েরা।

১৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে ভিস্মি গুনারত্নে রান আউট হয়ে সাজঘরে ফেরেন ৩ বলে ১ রান করে। অবশ্য দ্বিতীয় উইকেট জুটিতে একশর কাছে চলে যায় শ্রীলঙ্কা। আত্তাপাতু ও সামারাবিক্রমা ৮৭ রানের জুটি উপহার দেন আগ্রাসী ব্যাটিংয়ে।

আগের আট আসরের মধ্যে ভারত চ্যাম্পিয়ন হয়েছে সাতবার। একবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নবম আসরে অষ্টম ট্রফির খোঁজে নামা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত হোঁচট খেলো স্বাগতিক শ্রীলঙ্কার কাছে। গতবার সিলেটে লঙ্কানদের হারিয়েই শিরোপা জেতে হারমানপ্রীত কৌরের দল।

২০০৪ সাল থেকে ২০০৮, প্রথম চার আসরে রানার্সআপ হয় শ্রীলঙ্কা। ফাইনালে ভারতের কাছেই তারা বার বার হারে। দুই দশক পর স্বপ্ন পূরণ হলো তাদের।

টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে ভারত। ওপেনার স্মৃতি মান্ধানার অর্ধশতকে ইনিংসজুড়ে শক্ত অবস্থান বজায় রাখে দলটি। ৪৭ বলে ৬০ রান করেন স্মৃতি।

তবে বোলারদের ব্যর্থতায় ভালো সংগ্রহ নিয়েও সুবিধা করতে পারেনি হারমানপ্রীত কৌরের দল। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন কাভিশা দিলহারি। ভারতের হয়ে এক উইকেট নেন অফস্পিনার দীপ্তি শর্মা।

Tags: এশিয়া কাপ. ফাইনালডাম্বুলাভারত-শ্রীলঙ্কালিড স্পোর্টস
Previous Post

প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের বিচার বিভাগীয় তদন্ত দাবি

Next Post

ভৈরবে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

Next Post
ভৈরব থানার ভবনের সামনে পুলিশ ও মোটরসাইকেল. Channel i News - চ্যানেল আই নিউজ

ভৈরবে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

বাংলাদেশ পুলিশ লোগো, নতুন ইউনিফর্মের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের ৪৮ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT