চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসে রেল নেটওয়ার্ক বিভ্রাটের দায় নিচ্ছে ‘ভুয়া’ ক্রাউডস্ট্রাইক কর্মী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 28, জুলাই 2024
in আন্তর্জাতিক
A A
একজন ব্যক্তি গাছের পাশে দাঁড়িয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছু দিন আগে বিশ্বব্যাপী মাইক্রোসফ্ট বিভ্রাটের দায় স্বীকার করে একটি টুইট করেছিলেন ক্রাউডস্ট্রাইক কর্মী পরিচয়ে এক ‘ভুয়া’ কর্মী। এই একই ব্যক্তি ফ্রান্সের রেল নেটওয়ার্ক বিভ্রাটের ক্রেডিট নিয়ে আবারও সামনে এসেছে।

রোববার (২৮ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিনসেন্ট ফ্লিবাস্টিয়ার নামের এক ‘ভুয়া’ ক্রাউডস্ট্রাইক কর্মী ফ্রান্সের রাজধানী প্যারিস ঘিরে রেলব্যবস্থায় হামলা তথা রেল নেটওয়ার্ক বিভ্রাটের ক্রেডিট নিতে চায়।

প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগে গত শুক্রবার ভোররাতে রেলব্যবস্থায় বড় ধরনের হামলার ঘটনা ঘটে। হামলায় রাজধানী ঘিরে তিন অঞ্চলের রেল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে গেছে দ্রুতগতির বেশির ভাগ ট্রেন।

এর আগে গত শুক্রবার (১৯ জুলাই) বিশ্বজুড়ে প্রায় ৮৫ লাখ উইন্ডোজ ডিভাইস অচল হয়ে পড়লে এয়ারলাইন, স্বাস্থ্যসেবাসহ স্থবিরতা নেমে আসে গুরুত্বপূর্ণ অনেক সেক্টরে। সারা বিশ্বে ৯ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়ে যায়। এমনকি লন্ডন স্টক এক্সচেঞ্জও বাদ পড়েনি উইন্ডোজ বিভ্রাটের প্রভাব থেকে।

নতুন চাকরির প্রথম দিন SNCF, ফায়ার অ্যালার্ট সিস্টেম আপডেট. Channel i News - চ্যানেল আই নিউজ

মূলত, ম্যালওয়ার এবং সাইবার হামলা ঠেকানোর জন্য বড় প্রতিষ্ঠানগুলো সাধারণত ক্রাউডস্ট্রাইক টুল ব্যবহার করেন। কিন্তু তাদের একটি অটোমেটিক আপডেটের ত্রুটির কারণেই বিশ্বব্যাপী এত বড় একটি বিপর্যয় দেখা দিয়েছিল। কম্পিউটারের পর্দা নীল হয়ে যাওয়া যাকে বলা হয় ‘ব্লু স্ক্রিন অব ডেথ’, এ সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি ‘রিকভারি বুট লুপ’।

বিভ্রান্তিকর ওই মুহূর্তে ভিনসেন্ট ফ্লিবুস্টিয়ার নামের এই ‘ভুয়া’ ক্রাউডস্ট্রাইক কর্মী একটি টুইট করেন। ভিনসেন্ট ক্রাউডস্ট্রাইক অফিসের বাইরে নিজের একটি এআই-জেনারেটেড ছবি ব্যবহার করে ক্যাপশনে লিখেছেন, ‘ক্রাউডস্ট্রাইক-এ প্রথম দিন, একটু আপডেট দিয়ে দুপুরের ছুটি নিয়েছিলাম।’

একইভাবে ফ্রান্সে অগ্নিসংযোগের পর দ্রুত আরেকটি পোস্ট করেন ভিনসেন্ট ফ্লিবুস্টিয়ার। এবার তিনি ‘সোসাইট ন্যাশনাল ডেস কেমিন্স দে ফের ফ্রাঙ্কাইস’ এর একটি পোস্টারের সামনে এআই-জেনারেটেড ছবি ব্যবহার করে পোস্টটি করেন।আর লিখেন, ‘এসএনসিএফ-তে আমার নতুন চাকরির প্রথম দিন, ফায়ার অ্যালার্ট সিস্টেমে একটু আপডেট করেছি, এখন আমার বিকেলের ছুটি।’ ঠিক অগ্নিসংযোগের কিছুক্ষণের মধ্যে ছবিটি পোস্ট করায় এটি আবারও ভাইরাল হয়ে যায়।

Previous Post

নাশকতা মামলায় গ্রেপ্তার ৩০৪: র‌্যাব

Next Post

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, আহত জনপ্রিয় তিন দক্ষিণী অভিনেতা

Next Post
Three young men smiling outdoors, one in color and two in black and white. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, আহত জনপ্রিয় তিন দক্ষিণী অভিনেতা

Paris bridge over the river with a boat passing underneath during daytime. Channel i News - চ্যানেল আই নিউজ

দূষণে অলিম্পিকে ট্রায়াথলন অনুশীলন বাতিল, ঝুঁকিতে ইভেন্টটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT