চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার অভিযোগ প্রত্যাখ্যান করে দিল ফিফা

অলিম্পিক ফুটবল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 পূর্বাহ্ন 28, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল খেলোয়াড়দের ঝগড়া, ফুটবল মাঠে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে উদ্বোধনী দিনে মরক্কোর বিপক্ষে বিতর্ক ছড়ানো ম্যাচে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। ম্যাচের পর ‘নিয়মের বরখেলাপ’ হয়েছে এমন অভিযোগ তুলে ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেই অভিযোগ নাকচ করে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

এএফএ প্রধান ক্লদিও তাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন, ‘ফিফার ডিসিপ্লিনারি কমিটি মরক্কোর বিপক্ষে ম্যাচে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিষয়ে আমাদের দায়ের করা প্রতিবাদ প্রত্যাখ্যান করেছে। আমাদের অধিকার রক্ষার জন্য এএফএ জানতে চাইবে যে, সিদ্ধান্তটি কিসের ভিত্তিতে নেয়া হয়েছিল এবং প্রাসঙ্গিক আপিলগুলো মূল্যায়ন করা হবে।’

গত বুধবার আর্জেন্টিনা ও মরক্কোর ম্যাচ দিয়ে অলিম্পিক ফুটবলের উদ্বোধন হয়। ম্যাচ চলাকালে মাঠে দর্শক ঢুকে পড়ে অনেকবার এবং দীর্ঘসময় খেলা বন্ধ রাখতে হয়।

২-২ গোলে সমতায় থাকা ম্যাচ দুই ঘণ্টার বিরতি দিয়ে খেলায় ফিরলে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি ভিএআর অফসাইডে বাতিল করা হয়। স্টেডিয়াম থেকে দর্শকদের বের করে দেয়ার পর ফাঁকা মাঠে দীর্ঘ বিরতি কাটিয়ে চলা ম্যাচে পরে তিন মিনিটের মতো খেলা চলে। বাকি সময়ে আর গোল না পাওয়ায় আলবিসেলেস্তেরা ২-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছিল।

Tags: আর্জেন্টিনাএএফএপ্যারিস অলিম্পিক-২০২৪ফিফামরক্কোলিড স্পোর্টস
Previous Post

১২ বছরের সংসার ভাঙছে ঋষি কৌশিকের?

Next Post

মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত আজ

Next Post
মোবাইল ফোন ব্যবহার করে টাওয়ার থেকে সংকেত গ্রহণ করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত আজ

বাংলাদেশের স্কুলে শিক্ষার্থীরা স্কুলে ফিরে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক বিদ্যালয় খোলা কবে, জানা যাবে আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT