প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ পদকের জন্য স্বাগতিক ফ্রান্সকে অপেক্ষা করতে হয়েছিল বেশ। অবশেষে ধরা দিয়েছে তা। ছেলেদের রাগবি সেভেনে স্বর্ণ জিতেছে অলিম্পিক আয়োজক দেশটি।
ফিজির বিপক্ষে ২৮-৭ ব্যবধানে বড় জয় পেয়েছে ফ্রান্স। বিরতির আগে দুদলের স্কোর ছিল ৭-৭ সমতায়। স্টাডিও ডি ফ্রান্সে বিরতির পর বড় ব্যবধান গড়ে দেন বেঞ্চ থেকে নামা আঁতোয়ান দুপন্তে। বড় জয় নিশ্চিত করে স্বর্ণ নিজেদের করে নেন।
অলিম্পিকে ছেলেদের রাগবি সেভেনে প্রথম হার দেখল ফিজি। রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। অস্ট্রেলিয়াকে ২৬–১৯ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে সাউথ আফ্রিকা।









